ভিন রাজ্য থেকে নিথর দেহ এলো বাড়িতে, শোকের ছায়া :-
Connect with us

মালদা

ভিন রাজ্য থেকে নিথর দেহ এলো বাড়িতে, শোকের ছায়া :-

Dipa Chakraborty

Published

on

রতুয়া, ১৭ জুন : ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের চাদমুনি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মালোপাড়ায়। মৃত যুবকের নাম মোজাহার আলি।

জানা গিয়েছে, কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন তিনি। কেরালার কটম জেলার চিংভনমেয়ের একটি রবার ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। সেখানে কর্মরত অবস্থায় আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, বাড়িতে রয়েছে তিন মেয়ে এবং এক ছেলে। সংসারে তীব্র অভাবের কারণে ভিন রাজ্যে পারি দেন তিনি। সেখানেই কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় তার। এব্যাপারে মৃত শ্রমিকের স্ত্রী জাহানারা খাতুন জানান, স্বামী চারমাস আগে কেরলে গিয়েছিলেন। তিনি শ্রমিকের কাজ করতেন। কুরবানী ঈদের আগে তার বাড়ি ফেরার কথা ছিল। কথা ছিলো বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সাথেই পালন করবেন ঈদের অনুষ্ঠান। কিন্তু ঘরে ফেরা আর হলো না। তার মৃত্যুর খবর পেয়ে সেখানকার বাম নেতৃত্বের সাথে যোগাযোগ করে স্থানীয় বাম নেতৃত্বরা। রবিবার মৃত্যু হয় তার। এরপর বুধবার বিমানে তার মরদেহ কোচি থেকে দমদম বিমানবন্দর হয়ে বুধবার রাত্রি নাগাদ তার মৃতদেহ এসে পৌঁছোয় মালোপাড়া গ্রামে। যদিও পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে অথৈ জলে পড়েছে ওই পরিবারটি। এব্যাপারে সরকারি সহায়তা আর্জি জানিয়েছে দুঃস্থ ওই পরিবারটি।