জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধরের অভিযোগ এলাকার যুবকের বিরুদ্ধে, আহত আরো চার মহিলা
Connect with us

মালদা

জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধরের অভিযোগ এলাকার যুবকের বিরুদ্ধে, আহত আরো চার মহিলা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৮ মার্চ : জমি নিয়ে বিরোধের জেরে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করার পাশাপাশি আরো ৪ জন মহিলাকে মারধরের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। 

ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গাজোল ব্লকের নেতাজি সুভাষ পল্লী এলাকায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আক্রান্ত ৪ জনকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, এলাকার যুবক রাজীব বিশ্বাস এলাকার চলাচলের রাস্তা কাটার কাজ করছিল। সেসময় ঘটনার প্রতিবাদ করেন এলাকাবাসী পারমিতা ব্যানার্জী সহ আরো চার জন। এরপর ওই ব্যাক্তি সহ আরো কয়েকজন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাদের মারধর করে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা ছুটে এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ঘটনার জেরে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলারা। ঘটনার জেরে একজনকে আটক করেছে পুলিশ।