স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় ঢোকার চেষ্টা, গ্রেপ্তার ৫ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী
Connect with us

বাংলাদেশ

স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় ঢোকার চেষ্টা, গ্রেপ্তার ৫ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবসের আগে রাজধানী দিল্লিতে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি রয়েছে। এই আবহেই মঙ্গলবার সকালে লালকেল্লার কাছে পাঁচ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’কে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। পুলিশের দাবি, ওই পাঁচ যুবক (বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে) কোনও বৈধ নথিপত্র ছাড়াই জোর করে লালকেল্লার ভিতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রশাসনে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজা ভাটিয়া (Raja Bhatia) জানান, লালকেল্লার অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টে মোতায়েন পুলিশকর্মীরা ওই পাঁচ জনকে আটক করেন। ধৃতদের কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথি পাওয়া গেছে। তাঁদের সকলের দাবি, তাঁরা রাজধানীতে শ্রমিকের কাজ করতেন এবং জানতেন না যে ১৫ জুলাই থেকে লালকেল্লা সাধারণ মানুষের প্রবেশের জন্য বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ বোরখা পরা মহিলার স্তন চেপে ধরা, পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত যুবক,হাসপাতালে কাঁদতে কাঁদতে চাইল ক্ষমা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা চার-পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তবে প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরক, অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়নি। তাঁদের কথাবার্তায় বা ব্যবহারে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংযোগের ইঙ্গিত মেলেনি।

Advertisement
ads ads

তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি (Central Intelligence Agencies)। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।

এই ঘটনায় ফের একবার সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নজরদারির প্রশ্ন উঠে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা সপ্তাহে লালকেল্লার মতো স্পর্শকাতর এলাকায় অনুপ্রবেশের চেষ্টাই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Continue Reading
Advertisement ads