বোরখা পরা মহিলার স্তন চেপে ধরা, পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত যুবক,হাসপাতালে কাঁদতে কাঁদতে চাইল ক্ষমা
Connect with us

ভাইরাল খবর

বোরখা পরা মহিলার স্তন চেপে ধরা, পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত যুবক,হাসপাতালে কাঁদতে কাঁদতে চাইল ক্ষমা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে গুলি করে আহত করল পুলিশ। সোমবার গোল কুঠিওয়ালি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি গোটা রাজ্যে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও পরে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ফের সামনে এল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘জিরো টলারেন্স’ নীতি — যার বাস্তবায়ন যেন এক প্রকার ‘এনকাউন্টার থেরাপি’।

ঘটনার সূত্রপাত সোমবার, যখন বোরখা পরা এক তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই পেছন থেকে এক যুবক তাঁকে অনুসরণ করতে শুরু করে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ওই যুবক আচমকা ঝাঁপিয়ে পড়ে এবং তরুণীর স্তনে খামচে ধরে। ভয়ে কাঁপতে কাঁপতে ওই মহিলা চিৎকার করে ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন। অভিযুক্ত তখনই দৌড়ে পালিয়ে যায়।

Advertisement
ads

আরও পড়ুনঃ তৃণমূলের নতুন দলনেতা অভিষেক, কেন্দ্রকে ঘিরে বাংলা-বাঙালি-এসআইএআর প্রশ্নে আক্রমণাত্মক কৌশল

মোরাদাবাদ পুলিশ দ্রুত তদন্তে নামে এবং ভিডিও দেখে অভিযুক্ত আদিল সইফি (Adil Saifi)-কে শনাক্ত করে। অভিযানে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে, সে পালাতে চেষ্টা করে। তখনই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়, যা সরাসরি তার পায়ে লাগে।

ঘটনার পর আদিলকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে হাসপাতালে শয্যায় শুয়ে আদিল যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং পুলিশ অফিসারদের সামনে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইছেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলবে। প্রশাসন স্পষ্ট করেছে, নারীদের উপর এমন বর্বর আচরণ করলে কেউ রেহাই পাবে না।

Advertisement
ads

এই ঘটনা ফের প্রমাণ করে, যোগী সরকারের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কড়া অবস্থান এবং ‘এনকাউন্টার দাওয়াই’ কোনও রাজনৈতিক স্লোগান নয়, বরং বাস্তবায়িত নীতি।

Continue Reading
Advertisement