মোদীর জর্ডান সফরে পাঁচ চুক্তি! সন্ত্রাস দমনে ভারত-জর্ডান ঐক্য
Connect with us

দেশের খবর

মোদীর জর্ডান সফরে পাঁচ চুক্তি! সন্ত্রাস দমনে ভারত-জর্ডান ঐক্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত ও জর্ডানের (India–Jordan) দ্বিপাক্ষিক সম্পর্ককে (Bilateral Relations) নতুন উচ্চতায় পৌঁছে দিতে জর্ডান সফরে (Jordan Visit) গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। আম্মানে (Amman) জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর (King Abdullah II) সঙ্গে তাঁর বৈঠকে গাজা পরিস্থিতি (Gaza Situation), আঞ্চলিক নিরাপত্তা (Regional Security) ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে আলোচনার কেন্দ্রে ছিল সন্ত্রাসবাদ দমন (Counter Terrorism)। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তিতে (MoU) সিলমোহর পড়ে।

এটি ছিল প্রধানমন্ত্রী মোদীর তিন দেশের সফরের (Three-Nation Tour) প্রথম ধাপ। জর্ডানের পর তিনি ইথিওপিয়া ও ওমান সফরে যাবেন। উল্লেখযোগ্যভাবে, গত ৩৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরে জর্ডান এলেন। একই সঙ্গে চলতি বছরে ভারত-জর্ডান কূটনৈতিক সম্পর্কের (Diplomatic Relations) ৭৫ বছর পূর্তি হওয়ায় সফরটি বিশেষ তাৎপর্য বহন করছে।

আম্মানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান (Jafar Hassan)। পরে হুসেইনিয়া প্রাসাদে (Husseiniya Palace) রাজা আবদুল্লাহর সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ (Trade & Investment), প্রতিরক্ষা (Defence), সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন (Extremism), কৃষি, পর্যটন ও প্রযুক্তি সহযোগিতার বিষয় উঠে আসে।

মোদী জানান, ডিজিটাল প্রযুক্তি (Digital Technology), পরিকাঠামো (Infrastructure) ও মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আগ্রহী দুই দেশ। বর্তমানে ভারত জর্ডানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২.৮ বিলিয়ন ডলার, যা আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দেন তিনি।

পাঁচটি সমঝোতা চুক্তির মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি (Renewable Energy), জলসম্পদ ব্যবস্থাপনা (Water Management), পেট্রা ও এলোরার টুইনিং, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (2025–2029) এবং বৃহৎ জনসংখ্যার জন্য ডিজিটাল সমাধান ভাগাভাগি। সন্ত্রাসবাদ দমনে জর্ডানের ভূমিকার প্রশংসা করে মোদী বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি বিশ্ব শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহলের মতে, এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement