ভারত-ইথিওপিয়া সম্পর্কে নতুন মাইলফলক, সম্মানিত প্রধানমন্ত্রী মোদী
Connect with us

দেশের খবর

ভারত-ইথিওপিয়া সম্পর্কে নতুন মাইলফলক, সম্মানিত প্রধানমন্ত্রী মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-ইথিওপিয়া (India–Ethiopia) বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে যুক্ত হল এক ঐতিহাসিক অধ্যায়। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ (The Great Honour Nishan of Ethiopia)-এ ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। মঙ্গলবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি (Abiy Ahmed Ali)-র উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান গ্রহণ করেন তিনি।

ইথিওপিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক (Diplomatic Relations) আরও দৃঢ় করার পাশাপাশি বিশ্বনেতা (Global Leader) হিসেবে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)-এর বিবৃতিতে জানানো হয়েছে, এই সম্মান প্রাপ্তির মাধ্যমে মোদী বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে নজির গড়লেন।

সম্মান গ্রহণের পর সামাজিক মাধ্যম এক্স (X handle)-এ প্রধানমন্ত্রী লেখেন, “এই গর্বের সম্মান আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।” অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ (Ancient Civilization) ইথিওপিয়া থেকে এই স্বীকৃতি পাওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের। গভীর বিনয় (Humility) ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ও সেদেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের ঐক্য (Unity), উন্নয়ন (Development) এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আবি আহমেদের নেতৃত্বের প্রশংসা করেন।

জাতি গঠনে শিক্ষার ভূমিকা (Role of Education) তুলে ধরে মোদী বলেন, গত একশো বছরেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষকরা (Indian Teachers) ইথিওপিয়ার শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই দীর্ঘ সহযোগিতা (Cooperation) দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।

Advertisement
ads

বিদেশ মন্ত্রকের মতে, এই সম্মান ভারত-ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের (Bilateral Relations) এক নতুন মাইলফলক। পাশাপাশি এটি গ্লোবাল সাউথ (Global South) দেশগুলির মধ্যে সহযোগিতা ও ইতিবাচক অংশীদারিত্ব (Positive Partnership) আরও শক্তিশালী করবে।

Continue Reading
Advertisement