বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত চূড়ান্ত তালিকা, ভোটাধিকার পেলেন প্রায় ৭ লক্ষ নাগরিক
Connect with us

ভাইরাল খবর

বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত চূড়ান্ত তালিকা, ভোটাধিকার পেলেন প্রায় ৭ লক্ষ নাগরিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে রাজ্যের ভোটার তালিকা নিয়ে বড়সড় তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ থেকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত রাজ্যে প্রায় ৭ লক্ষ নতুন ভোটারের (New Voters) নাম নথিভুক্ত হয়েছে।

সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, ফর্ম-৬ (Form-6) জমা দেওয়ার পর যাবতীয় যাচাই-বাছাই শেষে মোট ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন নতুন নাগরিক তাঁদের ভোটাধিকার পেয়েছেন। এই পুরো প্রক্রিয়াটি দুটি পর্যায়ে (Two phases) সম্পন্ন হয়েছে। যার মধ্যে দ্বিতীয় দফায় বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে, প্রথম দফায় ভোটার বেড়েছে ৩ লক্ষ ২২ হাজার ১৭ জন এবং দ্বিতীয় দফায় ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ জন। জেলাভিত্তিক বিচারে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভোটার বৃদ্ধির হার নজরকাড়া। শুধু উত্তর ২৪ পরগনাতেই (North 24 Parganas) প্রায় ৭১ হাজার নাম নতুন করে তালিকায় স্থান পেয়েছে।

তবে এই নতুন অন্তর্ভুক্তির (Inclusion) পাশাপাশি একটি চমকপ্রদ তথ্যও সামনে এসেছে। বিশেষ নিবিড় সংশোধনের (Special Intensive Revision) পর দেখা যাচ্ছে, রাজ্যে মোট ভোটারের সংখ্যা আগের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। আগে যেখানে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ, বর্তমান তালিকায় তা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮ জনে। অর্থাৎ, সব মিলিয়ে তালিকা থেকে বাদ পড়েছেন (Deleted) প্রায় ৮৩ লক্ষ ৮৬ হাজার ৫২১ জন। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, পুরুষদের তুলনায় মহিলা ভোটার বাদ যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষের বেশি এবং মহিলা ভোটার (Female voters) রয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষের কিছু বেশি। ট্রাইব্যুনালে (Tribunal) বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তি হলে এই সংখ্যায় সামান্য রদবদলের সম্ভাবনা রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement