ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন পাওয়া ফারাবির জামিন! প্রশ্নের মুখে ইউনুস সরকার
Connect with us

খুন

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন পাওয়া ফারাবির জামিন! প্রশ্নের মুখে ইউনুস সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আলোচিত ব্লগার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনসার আল ইসলাম (Ansar al Islam) নেতা সাইফুর রহমান ফারাবি (Saifur Rahman Farabi) শুক্রবার মুক্তি পেয়েছেন। ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি জেল (Kashimpur High Security Jail) কর্তৃপক্ষ জানায়, ঢাকার হাই কোর্ট (Dhaka High Court) বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছিল। সেই নির্দেশ কার্যকর করে জেল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

ফারাবি ছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা। ২০২১ সালে ঢাকার একটি বিশেষ আদালত তাঁকে এবং আরও পাঁচজনকে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও ব্লগার অভিজিৎ রায় (Avijit Roy) হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। এই জামিনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে—এমন দাগি জঙ্গি কীভাবে জামিন পেলেন? বিরোধী পক্ষের অভিযোগ, বর্তমান ইউনুস সরকারের আমলে শতাধিক জঙ্গি জামিন পেয়েছে এবং তাঁদের অনেকে মুক্তির পর গা ঢাকা দিয়েছে। সমালোচকদের মতে, সরকার পক্ষ আদালতে জামিন রোধে জোরালো সওয়াল করছে না।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একুশে বইমেলা থেকে বেরোনোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি (Teacher Student Centre) সংলগ্ন রাস্তায় কুপিয়ে খুন করা হয় অভিজিৎ রায়কে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়েছিলেন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা (Rafida Ahmed Banna)। অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় (Ajay Roy) পরে আদালতের দ্বারস্থ হয়ে ন্যায়বিচারের দাবি জানান।

Advertisement
ads

তদন্তে উঠে আসে, মৌলবাদবিরোধী লেখালিখির কারণে অভিজিৎকে নিশানা বানিয়েছিল জঙ্গিরা। তাঁর লেখনী শুধু বাংলাদেশ নয়, প্রবাসী বাঙালি মহলেও ব্যাপক জনপ্রিয় ছিল। মামলায় প্রধান অভিযুক্ত সৈয়দ মহম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (Major Zia), আক্রাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মহম্মদ হোসেন সাইমন ও আরাফত রহমান সাইমনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে মেজর জিয়া ও আক্রাম এখনও পলাতক রয়েছে।

ফারাবির মুক্তি দেশে জঙ্গিবাদের পুনরুত্থান আশঙ্কা বাড়াচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। অনেকের মতে, আদালতের রায়ের পরও সাজাপ্রাপ্তদের জেল থেকে বেরিয়ে আসা বিচার ব্যবস্থার উপর আস্থা নষ্ট করছে।

Continue Reading
Advertisement