গনতন্ত্রের উৎসব নিয়ে অভিনব প্রচার ইসলামপুরে।
Connect with us

উত্তর দিনাজপুর

গনতন্ত্রের উৎসব নিয়ে অভিনব প্রচার ইসলামপুরে।

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ১৩ মার্চ : উত্তর দিনাজপুরের জেলা শাসক ও জেলা মুখ্য নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনার পরামর্শে ভোটারদের সচেতন করতে কফি উইথ রিটার্নিং অফিসার অনুষ্ঠিত হল ইসলামপুরে।

ইসলামপুর পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামপুরের মহকুমা শাসক সপ্তশ্রী নাগ সহ অনান্যরা উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে নতুন ভোটাররা ছাড়াও কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয় মানুষজন এদিন বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে। এদিন কফি পান করতে করতেই নানা প্রশ্নের উত্তর দেন উপস্থিত বিশিষ্টরা।এদিন প্রশাসনের তরফ থেকে মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়েছিল। সপ্তশ্রী বাবু বলেন, নতুন ও তরুন ভোটারদের মধ্যে ফ্রী এন্ড ফেয়ার ইলেকশনের ধারণা দিতে প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয় এদিন।