অকাল প্রয়াণ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের, শোকস্তব্ধ রাজনৈতিক মহল
Connect with us

রাজনীতি

অকাল প্রয়াণ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম (Jafikul Islam) প্রয়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২৭ জুলাই রাতে গ্রিন করিডরের মাধ্যমে তাঁকে বহরমপুর থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল।

জাফিকুল ইসলাম ডোমকলের গোবিন্দপুরের বাসিন্দা। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। ভাইদের মধ্যে তিনি ছিলেন মেজো। জীবনের শুরুতে কর্মসংস্থানের খোঁজে বহু চেষ্টা করেও চাকরি না পেয়ে মারুতি চালিয়ে জীবিকা শুরু করেন। পরে একটি মুড়ি কারখানার মালিক হন। তাঁর জীবন বদলাতে শুরু করে যখন তিনি নিজ উদ্যোগে একটি বিএড কলেজ স্থাপন করেন। পরবর্তীতে ডিএড, ফার্মাসি ও পলিটেকনিক সহ মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। ডোমকলে তাঁর একটি পেট্রল পাম্পও রয়েছে।

রাজনীতিতে প্রবেশ ২০১৫ সালে, তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের মাধ্যমে। ২০১৭ সালে ডোমকল পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন এবং ২০১৯ সালে চেয়ারম্যানের পদে আসেন। দলীয় আস্থাভাজন হয়ে ২০২১ সালে ডোমকল থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন, বাম শাসনের অবসান ঘটিয়ে তিনিই প্রথম তৃণমূল বিধায়ক হন ডোমকলে।

Advertisement
ads ads

তাঁর অকাল মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূলের ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল জানান, “দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীকে হারিয়ে আমরা গভীর শোকাহত।” সিপিএম নেতা মোস্তাফিজুর রহমান রানা বলেন, “মতপার্থক্য থাকলেও তাঁর প্রয়াণ সত্যিই বেদনার।”

পরিবারে রেখে গেলেন বৃদ্ধা মা, স্ত্রী ও তিন কন্যাকে।

Continue Reading
Advertisement ads