প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারবে না নাবালিকা, হাই কোর্টের স্পষ্ট নির্দেশ
Connect with us

কলকাতা

প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারবে না নাবালিকা, হাই কোর্টের স্পষ্ট নির্দেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) সম্প্রতি এক পকসো (POCSO) মামলায় পর্যালোচনা করে বলেছে, প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকা (Minor Girl) যৌনতায় সম্মতি দিতে পারে না এবং সেটি গ্রহণযোগ্য নয়।

ঘটনার সূত্রপাত বহু বছর আগে। জানা গিয়েছে, ২০১৪ সালে এক নাবালিকা প্রেমের সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১৬ সালে প্রেমিকের সঙ্গে সহবাস করেন ওই নাবালিকার প্রেমিক। তারপরেও নাবালিকার আপত্তি সত্ত্বেও প্রেমিক নাবালিকার সাথে যৌন সম্পর্ক গড়ে তোলে। এই ঘটনায় নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে যখন জানাজানি হয় তখন অভিযুক্ত বিষয়টি অস্বীকার করে পিতৃত্ব-এর দায় অস্বীকার করেন। এতকিছু হবার পর নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর, নিম্ন আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।  দোষী প্রমাণিত হওয়ায় নাবালিকার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে নাবালিকার বয়স, সম্মতি-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে দায়ের হয় মামলা।

সেই মামলার শুনানি চলছিল হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ এর নির্দেশে শুনানি হয় । আদালত বলেন, “নির্যাতিতার বয়ান ও ডিএনএ (DNA) রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে আর অতিরিক্ত প্রমাণের প্রয়োজন নেই।” আদালত আরও স্পষ্ট করে বলেন, প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকার যৌন সম্মতি গ্রহণযোগ্য নয়। 

Advertisement
ads

হাই কোর্ট নিম্ন আদালতের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে। পাশাপাশি স্টেট লিগাল সার্ভিস অথারিটিকে ১৫ দিনের মধ্যে ১,৮০,০০০ টাকা এবং অভিযুক্তকে আরও ২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত যদি জামিনে থাকেন, সেক্ষেত্রেও তাঁকে আত্মসমর্পণ (Self-Surrender) করতে হবে।

Continue Reading
Advertisement