তাপমাত্রা কমলেও কমবে না অস্বস্তি, আর্দ্রতার জেরে ভুগবে শহরবাসী
Connect with us

আবহাওয়া

তাপমাত্রা কমলেও কমবে না অস্বস্তি, আর্দ্রতার জেরে ভুগবে শহরবাসী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বুধবার (Wednesday) রাতের দমকা হাওয়া ও বৃষ্টির পরে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়ায় যে পরিবর্তন শুরু হয়েছে, তার রেশ চলতি সপ্তাহের শেষ পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, একইসঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকাতেও জারি হয়েছে সতর্কতা।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে পূর্ব-পশ্চিম দিকের একটি অক্ষরেখা পাঞ্জাব (Punjab) থেকে শুরু হয়ে পূর্ববাংলা (East Bangladesh) পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা হরিয়ানা (Haryana), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), ঝাড়খণ্ড (Jharkhand), উত্তরবঙ্গ (North Bengal) ও সিকিম (Sikkim) হয়ে গেছে। এই অক্ষরেখার প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টিপাতের এমন প্রবণতা তৈরি হয়েছে।

কলকাতায় (Kolkata) কী বলছে পূর্বাভাস?
আজ শহরে আংশিক মেঘলা আকাশ, তবে দুপুরের পর আকাশ একেবারে মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও দিনের বেলায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে।

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২ থেকে ৯৮ শতাংশের মধ্যে, যা দিনের বেলায় অস্বস্তিকর গরম তৈরি করতে পারে।

Advertisement
ads

উত্তরবঙ্গেও সতর্কতা:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়ি (Jalpaiguri)-সহ পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।