জল্পনার অবসান। বিজেপিতে যোগদান করলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী
Connect with us

রাজ্যের খবর

জল্পনার অবসান। বিজেপিতে যোগদান করলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ মার্চ : হাইভোল্টেজ রবিবার। অধিকারী পরিবারে পদ্ম আগেই ফুটেছিল। তবে এবারে পরিবারই এলো পদ্মের ছত্রছায়ায়। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার কিছুদিন বাদে দাদাকে অনুসরণ করে গেরুয়া শিবিরে যোগ দেন ভাই সৌমেন্দু অধিকারী।

বাদ ছিলেন বাবা শিশির অধিকারী এবং দাদা দিব্যেন্দু অধিকারী। রবিবার এগরায় অমিত শাহের সভায় উপস্থিত হয়ে পদ্ম শিবিরে আনুষ্ঠানিক ভাবে নাম লেখালেন শিশির অধিকারী। এদিন শাহের সভার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে শিশির অধিকারী বলেন, “এই লড়াইটা আত্মসম্মানের লড়াই, মেদিনীপুরের ইজ্জত বাঁচতে লড়ব। “তিনি আরও বললেন, “এটা ইজ্জতের লড়াই। নন্দীগ্রামে জিতবেন শুভেন্দুই। পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল। “এদিনের সভায় বক্তব্য রাখতে উঠে শিশির বলেন, “বাংলার যুবকরা কাজ চাইছে। কিন্তু পাচ্ছে না। মোদীজি, শাহজি আপনারা বাংলাকে বাঁচান। “কিছুদিন ধরেই জল্পনা চলছিল শিশির অধিকারী বিজেপি যোগদান করতে পারেন। প্রথমে বিজেপির তরফে ২৪শে মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর মঞ্চে শিশিরবাবুকে যোগদান করানোর পরিকল্পনা হয়েছিল। সেই মতো তাঁর সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু ভোটপ্রচার অনেকটা গড়িয়ে যাওয়ায় আর সময় দিতে চাননি শুভেন্দু। ফলে রবিবারই বিজেপিতে যোগদান করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। সূত্রের খবর, ২৪ মার্চ প্রধানমন্ত্রীর মঞ্চে বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারীর দাদা দিব্যেন্দু অধিকারী।