নির্বাচন কমিশনের SIR সিদ্ধান্তে রাজ্যে প্রাণহানি, মমতার কঠোর প্রতিক্রিয়া
Connect with us

ভাইরাল খবর

নির্বাচন কমিশনের SIR সিদ্ধান্তে রাজ্যে প্রাণহানি, মমতার কঠোর প্রতিক্রিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের (Election Commission) SIR (Special Intensive Revision) শুরুর পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আত্মহত্যার (Suicide) খবর প্রকাশ্যে এসেছে। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে (X Handle) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কমিশনকে (Commission) কড়া আক্রমণ করেন। তিনি লিখেছেন, “রাজ্যে SIR শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। মূল্যবান প্রাণ (Lives) চলে যাচ্ছে কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে।”

অক্টোবরের শেষের দিকে বাংলায় SIR ঘোষণা করা হলেও কমিশন জানিয়েছিল, যাদের ২০০২ সালের ভোটার লিস্টে (Voter List) নাম আছে বা পরিবারের কারও নাম আছে, তাঁদের চিন্তা করার কারণ নেই। তারপরও সাধারণ মানুষের মনে প্রশ্ন ও ভয় (Fear) তৈরি হয়েছে। অনেকেই দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মহত্যা করেছেন। বিএলও (BLO) কর্মীদের মধ্যে কাজের চাপের কারণে আত্মহত্যার অভিযোগও উঠেছে।

সাম্প্রতিক ঘটনায় মালবাজারে এক মহিলা বিএলও-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মমতা লিখেছেন, “আজ আরও একজন বিএলওকে হারালাম। অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা। SIR-এর এত চাপ নিতে পারেননি। অপরিকল্পিতভাবে একটি কাজ শুরু করে, কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে, যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে। আগে যা ৩ বছর সময় নেওয়া হত, এবার রাজনীতির কারণে তা ২ মাসে করা হচ্ছে।”

Advertisement
ads

মুখ্যমন্ত্রী অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

Continue Reading
Advertisement