এবারে কোভিড বিধিভঙ্গের অভিযোগ মহাগুরুর বিরুদ্ধে, অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে
Connect with us

মালদা

এবারে কোভিড বিধিভঙ্গের অভিযোগ মহাগুরুর বিরুদ্ধে, অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, বৈষ্ণবনগর, ২৫ এপ্রিল : মালদার বৈষ্ণবনগরে নির্বাচনী প্রচারে কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠলো মিঠুন চক্রবর্তীর বিজেপির বিরুদ্ধে। শনিবার বৈষ্ণবনগর ফুটবল ময়দানে বিজেপি প্রার্থী স্বাধীকুমার সরকারের সমর্থনে সভা করেন মিঠুন।

কমিশনের নিয়ম অনুযায়ী, ৫০০ লোকের বসার ব্যবস্থা করা হয়েছিল সভাস্থলে।শনিবার দুপুর ১টা নাগাদ সভাস্থলে আসেন মিঠুন। মিঠুন চক্রবর্তী ও হেলিকপ্টার দেখতে হাজার হাজার লোক উপস্থিত হন বৈষ্ণবনগরের ওই ময়দানে।সেই সভায় মিঠুন চক্রবর্ত ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার, মালদা জেলা বিজেপির সম্পাদক মনোজ কুমার মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।মাঠে বহু লোকের উপস্থিতিতে করোনাবিধি তখন আর মানাযায়নি। মালদা জেলাজুড়ে যখন ক্রমশই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা তখন হাজার হাজার লোক নিয়ে এদিনের সভা করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে জেলাজুড়ে।নানা সংবাদমাধ্যমে সেই ছবি ঘুরে বেড়ানোর পরে নির্বাচন কমিশনের তরফে মালদা জেলা শাসক অনুষ্ঠানের আয়োজক হিসাবে বিজেপির বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসনকে এফআইআর করার নির্দেশ দেন।অন্যদিকে কোভিডবিধিভঙ্গ করে প্রায় ২৫০০ মানুষের উপস্থিতিতে সভা করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস।

Continue Reading
Advertisement