গ্রেফতার করা হয়েছিল আগেই, এবারে লাকভিকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের
Connect with us

বিশ্বের খবর

গ্রেফতার করা হয়েছিল আগেই, এবারে লাকভিকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ জানুয়ারী : আগেই গ্রেপ্তার করা হয়েছিল মুম্বাই হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভিকে। এবারে পাকিস্তানের লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল। উল্লেখ্য ২০০৮ সালের মুম্বাইতে ঘটেছিল ভয়ানক জঙ্গি হামলার ঘটনা। সেই স্মৃতি আজও ভুলতে পারছে না ভারতবর্ষ।

সেই হামলার মূলচক্রী হিসেবে নাম উঠে আসে পাকিস্তানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা( lashkar-e-taiba)। এমনকি সেখানে লস্কর-ই-তৈবার কমান্ড্যান্ট লাকভির নাম উঠে আসে। এঘটনায় তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের পুলিশ। পরবর্তীতে জামিনে ২০১৫ সালে মুক্তি পায় সে। ফের ওই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ত্রাসবাদীদের নানা ধরনের কার্যকলাপে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করতেন লাকভি। ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালত তার বিরুদ্ধে এক লক্ষ টাকার জরিমানারও নির্দেশ দিয়েছে পাশাপাশি জানানো হয়েছে যদি এই টাকা দিতে অপারগ হয় সে তাহলে তাকে অতিরিক্ত আরো সময় তাকে জেলে অতিবাহিত করতে হবে। যদিও আদালত চত্বরে নিজেকে নির্দোষ বলে চিৎকারে গর্জে ওঠে লাকভি। শুধুমাত্র সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করাই নয় এর আগেও একাধিকবার পাকিস্থানে বসে সন্ত্রাসবাদীদের হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছেন লাকভি। এবারে সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে মুম্বাই হামলার মূলচক্রী লাকভীকে দোষী সাব্যস্ত করে সাজা শোনালো আদালত।

Continue Reading
Advertisement