অভিনেতা সহ একই সিনেমার প্রায় ৪৫জন কলাকুশলী আক্রান্ত কোভিডে
Connect with us

বিনোদন

অভিনেতা সহ একই সিনেমার প্রায় ৪৫জন কলাকুশলী আক্রান্ত কোভিডে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : মহারাষ্ট্রে ক্রমেই ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা সংক্রমণ। রেহাই মেলেনি বলিউডেরও। একের পর এক তারকা করোনা সংক্রমণের শিকার হয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খিলাড়ি অক্ষয় কুমার।সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সে কথা।

কিন্তু জানা গিয়েছে, অভিনেতা সহ তার আগামী ছবি ‘রাম সেতু’-র ৪৫ জন সদস্যেরও কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার থেকেই মুম্বইয়ের একটি নতুন লোকেশনে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। নিয়ম মতো যেকোনও নতুন লোকেশনে ছবির শ্যুট করতে গেলেই কোভিড টেস্ট করা বাধ্যতামূলক।সেইমতো ‘রাম সেতু’র মোট ১০০ জন কলাকুশলীর কোভিড টেস্ট করানো হলে দেখা যায় তাঁর মধ্যে ৪৫ জনেরই কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।যার মধ্যে বেশিরভাগই জুনিয়র আর্টিস্ট। এছাড়া অক্ষয় কুমারের টিমের সদস্যদেরও কয়েকজনের কোভিড রিপোর্ট পজিটি এসেছে। তাঁদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সকলেরই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে এই সিনেমার শ্যুটিং।