চিনেই তৈরি করোনা ভাইরাস, ফের অভিযোগের তীর সেদেশেরই বিজ্ঞানীর !
Connect with us

বিশ্বের খবর

চিনেই তৈরি করোনা ভাইরাস, ফের অভিযোগের তীর সেদেশেরই বিজ্ঞানীর !

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক :    আবারও অভিযোগ করোনার উৎস নিয়ে। হংকং থেকে চিনা ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের(Li Meng Yan) দাবি, উহানের গবেষণাগারেই তৈরি করা হয়েছে করোনাভাইরাস। যা নিয়ন্ত্রণ করে চিনা সরকার। এব্যাপারে অনেক বৈজ্ঞানিক প্রমাণও আছে তার কাছে বলে জানান তিনি।

লি মেং ইয়ান

চিন সরকারের করোনাভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য ফাঁস করেছিলেন মেং। চিনের মূল ভূখণ্ড থেকে সার্সের মতো যে খবর মিলছে, গত ডিসেম্বরে তার উপর নজরদারি চালানোর দায়িত্ব পেয়েছিলেন তিনি। হংকংয়ে কর্মরত ওই ভাইরোলজিস্ট বলেন, সেই নজরদারির সময় একটি গোপন অভিযানের হদিশ পান তিনি। তার আরও বক্তব্য , জনসমক্ষে ঘোষণা করার আগে থেকেই করোনার সংক্রমণের বিষয়ে জানত চিনা সরকার।
তারইমধ্যে সুরক্ষাজনিত উদ্বেগে আমেরিকায় চলে যেতেন বাধ্য হন মেং। চলতি সপ্তাহে আমেরিকার একটি গোপন আশ্রয়স্থল থেকে ব্রিটিশ টক শো’র সাক্ষাৎকারে ‘হংকং স্কুল অফ পাবলিক হেলথ’-এর ‘ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি’ বিশেষজ্ঞ জানান, গত ডিসেম্বর থেকে জানুয়ারির গোড়ার মধ্যে চিনে ‘নিউমোনিয়া’-র উপর দুটি গবেষণা চালিয়েছিলেন। সেই গবেষণার ফল নিজের উর্ধ্বতন আধিকারিককে দিয়েছিলেন। যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরামর্শদাতা!!!!