পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলীপ ঘোষের: ‘বদলা হবেই, ইতিহাস থেকে মুছে যাবে পাকিস্তান
Connect with us

দেশের খবর

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলীপ ঘোষের: ‘বদলা হবেই, ইতিহাস থেকে মুছে যাবে পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও একবার উত্তেজনার চূড়ায় পৌঁছেছে। যদিও হামলার দায় সরাসরি স্বীকার করেনি ইসলামাবাদ, তবে নানা তথ্যপ্রমাণে পাকিস্তানের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের কড়া পদক্ষেপের জেরে পাকিস্তান পাল্টা হুমকি দিচ্ছে। তবে বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ পাকিস্তানের এই হুঁমকিকে আমল না দিয়ে সাফ জানিয়ে দিলেন, ভারতের পক্ষ থেকে উপযুক্ত জবাব আসবেই।

পাকিস্তানকে নিশানা করে দিলীপের কটাক্ষ, “ওরা তো ফাঁকা আওয়াজের অভ্যস্ত। যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে শেষমেশ মার খেয়ে পালায়। পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ যদি তারা ভারতকে উস্কায়, তাহলে পাকিস্তান নামের কোনও দেশই পৃথিবীর মানচিত্রে আর থাকবে না।” কাশ্মীরে স্থানীয় জঙ্গিদের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপকেও সমর্থন জানিয়েছেন দিলীপ। তাঁর বক্তব্য, “দেশের খেয়ে যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের কোনও অধিকার নেই এখানে থাকার। মোদী সরকারের উপর মানুষের পূর্ণ আস্থা আছে, হামলার যোগ্য জবাব আসবেই।”

আরও পড়ুনঃ পাকিস্তানি প্রপাগান্ডার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ভারতে নিষিদ্ধ একাধিক ইউটিউব চ্যানেল

কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ। তাঁর কথায়, “যদি কংগ্রেস ৪০ বছর আগে থেকেই জঙ্গি দমনে কঠোর হত, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হত না। মোদী সরকার এসেছে বলেই ভারত পাল্টা দিতে সক্ষম হয়েছে। মোদীজি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন, তিনি কী করতে পারেন।”

Advertisement
ads ads

এছাড়া দিলীপের দাবি, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতকে উস্কানোর চেষ্টা করছে যাতে ভারত আগে হামলা করে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত একবার পাল্টা আঘাত হানে, তাহলে পাকিস্তানের সেনা বা সরকার বলে কিছু আর খুঁজে পাওয়া যাবে না। আজ গোটা দুনিয়া ভারতের পাশে। পাকিস্তানের উচিত ভয় পেয়ে চুপ করে বসে থাকা।”