‘অপারেশন সিঁদুর’-এর জবাব দিতে মরিয়া পাকিস্তান, সীমান্তে ফের রক্ত ঝরল
Connect with us

হামলা

‘অপারেশন সিঁদুর’-এর জবাব দিতে মরিয়া পাকিস্তান, সীমান্তে ফের রক্ত ঝরল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করল ভারত। পাকিস্তান (Pakistan) এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটিতে চালানো হল সার্জিকাল স্ট্রাইক (Surgical Strike)। ভারতীয় সেনার (Indian Army) ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এ ধ্বংস করা হয়েছে কুখ্যাত জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর সদর দফতর ও প্রশিক্ষণ কেন্দ্র।

প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) কয়েক দিন আগেই আশ্বাস দিয়েছিলেন, দেশবাসী যেটা চায়, সেইমতোই ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী (Prime Minister) তিন সেনাবাহিনীকে (Army, Navy, Air Force) যে কোনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন। এরপরই মঙ্গলবার (৬ মে) গভীর রাতে একযোগে নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। মারা যায় বহু জঙ্গি। ধূলিসাৎ হয় জইশের একাধিক গোপন শিবির।

পাকিস্তান এই প্রত্যাঘাতের পর শান্ত হয়নি। বুধবার ভোররাতে কাশ্মীরে সাধারণ নিরীহ গ্রামবাসীদের (innocent civilians) উপর গুলি চালিয়েছে পাক সেনা। স্থানীয় সূত্রের খবর, ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জন নিরস্ত্র বাসিন্দার।

এছাড়াও আজ, বুধবার সকাল থেকে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কাশ্মীরের পুঞ্চ (Poonch) ও রাজৌরি (Rajouri) সেক্টরে লাগাতার গুলিবর্ষণ শুরু করেছে পাক সেনাবাহিনী। ভারতীয় সেনা তার জবাব দিচ্ছে বলেই সেনা সূত্রের খবর। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে সীমান্তে।

Advertisement
ads

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। সেই ঘটনার পর থেকেই দেশজুড়ে ক্ষোভ ও প্রতিশোধের দাবি উঠেছিল। কেন্দ্রীয় সরকার দ্রুততার সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে এবং শেষমেশ নেয় কড়া প্রতিরোধের সিদ্ধান্ত।

সীমান্তে এই উত্তপ্ত পরিস্থিতির জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাজ্য প্রশাসন ও সেনা যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Continue Reading
Advertisement