ধনখড় নিরুদ্দেশ! স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ, রাজনৈতিক জল্পনা নিয়ে মন্তব্য অমিত শাহের
Connect with us

ভাইরাল খবর

ধনখড় নিরুদ্দেশ! স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ, রাজনৈতিক জল্পনা নিয়ে মন্তব্য অমিত শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উপ-রাষ্ট্রপতি (Vice President) পদ থেকে পদত্যাগের এক মাসের বেশি সময় কেটে গেলেও জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)-এর কোনও খোঁজ নেই। পদত্যাগের পর থেকে তিনি কোনও অনুষ্ঠানে বা প্রকাশ্য সভায় দেখা যাননি। সোশাল মিডিয়ায়ও তাঁর প্রভাবশালী উপস্থিতি নেই। এই অনুপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সরাসরি টিপ্পণী করে বলেছেন, “ধনখড় নিরুদ্দেশ।” বিরোধী শিবিরের কিছু নেতা তাকে তুলনা করেছেন চিনা ব্যবসায়ী জ্যাক মা (Jack Ma)-র সঙ্গে, যিনি হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “ধনকড়জি সাংবিধানিক পদে থাকাকালীন সংবিধান মেনে যথেষ্ট ভালো কাজ করেছেন। ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। তাই এ নিয়ে অকারণে খোঁচানো উচিত নয়।” ধনকড় গত মাসে চিকিৎসকদের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন। তিনি সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে নিজের স্বাস্থ্য সমস্যা উল্লেখ করেছেন।

যদিও পদত্যাগের কারণ হিসেবে ধনকড় স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন, রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। সূত্রে খবর, রাজ্যসভায় বিচারপতি যশবন্ত বর্মার (Justice Yashwant Varma) বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ আনার জন্য তিনি কিছু বিরোধী নেতাকে উৎসাহিত করেছিলেন। কেন্দ্র চাইছিল নোটিশটি শুধুমাত্র লোকসভায় আনা হোক। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন ওঠে ধনকড়ের পদত্যাগের পেছনের সম্ভাব্য রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে।

Advertisement
ads

ধনকড়ের পদত্যাগের পর উপ-রাষ্ট্রপতি পদ শূন্য থাকায় নির্বাচন ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এনডিএ প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন (C P Radhakrishnan) এবং বিরোধী শিবির থেকে প্রার্থী হিসেবে প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি (B Sudarshan Reddy) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Continue Reading
Advertisement