বিকল্প ব্যবস্থার দাবী , রুজি-রুটি ঘিরে আশঙ্কায় ব্যবসায়ীরা
Connect with us

রায়গঞ্জ

বিকল্প ব্যবস্থার দাবী , রুজি-রুটি ঘিরে আশঙ্কায় ব্যবসায়ীরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩ ফেব্রুয়ারী : রায়গঞ্জ শহরের যানজট মেটাতে স্টেশন রোডে বাজার বসানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যার জেরে রুজি-রুটি নিয়ে আশঙ্কায় বাজারের ব্যবসায়ীরা। বিকল্প ব্যবস্থার জন্য তারা আবেদন জানালেন প্রশাসনের কাছে।

রায়গঞ্জ শহরের যানজট সমস্যা মেটাতে একাধিক পরিকল্পনা গ্রহন করেছে পৌরসভা ও প্রশাসন। এ নিয়ে বৃহস্পতিবারই সম্মিলিত বৈঠকও হয়। শহরের এই স্থায়ী সমস্যা সমাধানের জন্য মাষ্টার প্ল্যান কার্যকর করার সিদ্ধান্ত হয়। যেখানে শহরের যানজট রুখতে স্টেশন রোড দখল করে বসা বাজার তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি পৌরসভা ও প্রশাসনের নির্দেশে ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা চসলু হয়েছে শহর রায়গঞ্জে। যেখানে ঘড়ি মোর থেকে বিদ্রোহী মোড়ের দিকে যাতায়াতকারি টোটো কিংবা ছোট গাড়ি গুলিকে লেভেল ক্রসিং পার হওয়ার পর স্টেশন রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

স্টেশন রোড ধরে থানা রোড হয়ে বকুলতলা মোড় হয়ে বিদ্রোহী মোড় বা ঐ সংলগ্ন এলাকায় পৌছনোর নিয়ম কার্যকর হয়েছে। এদিকে দিনভর স্টেশন রোড দখল করে বাজার বসায় ঐ রাস্তায় প্রবল যানজট তৈরী হচ্ছে। ব্যাহত হচ্ছে ওয়ান ওয়ে সিস্টেম। এ বিষয়ে ব্যাবস্থা গ্রহনের জন্য এর আগে রেলের কাছে আবেদন জানানোও হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় নি। যার ফলে আগামী শনিবার থেকে স্টেশন রোডে বাজার বসায় নিষেধাজ্ঞা জারির কথা ঘোষনা করেন মহকুমাশাসক কিংশুক মাইতি। তিনি এ ব্যাপারে ঠিক কি বলেছেন শুনে নেব। 

এদিকে প্রশাসন ও পৌরসভার এই সিদ্ধান্তের জেরে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রায় ৩০০ ব্যবসায়ী এখানে রোজ দোকান পসার নিয়ে বসেন। ডালিম গাঁ, বাঙ্গালবাড়ি, রাধিকাপুর সহ প্রত্যন্ত এলাকা থেকে সবজি ও মাছ-মাংস ব্যবসায়ীরা এখানে রুজি-রুটির উদ্দেশ্যে আসেন। বাজার তুলে দিলে কর্মহীন হয়ে পরবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাই বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়েছেন তারা। 

Advertisement
ads

অন্যদিকে বাজারে আসা সাধারন ক্রেতাদের কাছ থেকে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের বক্তব্য, সুবিধে-অসুবিধে দুটোই রয়েছে। স্টেশন রোডে বাজার থাকায় যেমন সংলগ্ন এলাকার মানুষ বাড়ির কাছেই কেনাকাটি করতে পারছেন। অন্যদিকে যানজটও বেশ বড় আকার নিচ্ছে। তাই বিকল্প ব্যবস্থার দাবী জানিয়েছেন তারাও। 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *