Connect with us

ভাইরাল খবর

ওবিসি তালিকা বিতর্কে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত ওবিসি (OBC) তালিকা স্থগিত রাখার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। এ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে আইনত সংঘাত তীব্র আকার নিচ্ছে।

বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা মেনশন করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। তিনি জানান, কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতি বিষয়টি গ্রহণ করে আগামী সোমবার শুনানির দিন নির্ধারণ করেন।

সিব্বল জানান, এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একটি Contempt of Court মামলাও দায়ের হয়েছে। সেই মামলাতেও স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের আগে নতুন দলের ঘোষণা ঘিরে তীব্র বিতর্ক, ‘পর্দার আড়ালে তৃণমূলের খেলা’, অভিযোগ দিলীপের

Advertisement
ads

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের ৭৭টি জাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। পাশাপাশি ২০১০ সালের পর থেকে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তাঁদের সমস্ত শংসাপত্র অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়। এর জেরে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়।

পরবর্তীতে নতুন যাচাইয়ের মাধ্যমে পুনরায় তালিকা তৈরি করে রাজ্য। সেই তালিকাও হাইকোর্টে স্থগিত হয়ে যায়। আদালতের মন্তব্য ছিল, রাজ্য সরকার কৌশলে পুরনো জাতিগুলোকেই আবার ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছে।

এবার সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ কথা বলার জন্য সুপ্রিম কোর্টের শরণাপন্ন হল রাজ্য সরকার।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer