দেশ
সামান্য কমল করোনার দাপট, স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা চিকিৎসকদের
নিউজ ডেস্ক , ২৩ ফেব্রুয়ারি : দেশে সামান্য কমল করোনা সংক্রমণ ৷ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের।
করোনা স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ দিল্লি, মহারাষ্ট্র, কেরল সহ অন্যান্য রাজ্যে গত কয়েকদিনে বেড়ে চললেও গত ২৪ ঘন্টায় কিছুটা কমল সংক্রমণের গতি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। এনিয়ে মোট দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা হল ১ কোটি ১০ লক্ষ ১৬ হাজার ৪৩৪ জন। অন্যদিকে করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৭ লক্ষ ১২ হাজার ৬৬৫ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ লক্ষ ৫৬ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মোট অ্যাক্টিভ কেস হল ১ লক্ষ ৪৭ হাজার ৩০৬ টি। উল্লেখ্য বর্তমান পরিস্থিতিতে মহারাষ্ট্র এবং কেরলে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমনের গতি। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কঠোর করা হয়েছে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি।
