দেশ
রবিবার মধ্যরাতে ফের মূল্য বৃদ্ধি রান্নার গ্যাসের, কার্যকর ১লা মার্চ থেকে
নিউজ ডেস্ক, ০১ মার্চ:- মাসের শেষদিনে ফের ধাক্কা মধ্যবিত্তের হেঁসেলে। রবিবার মধ্যরাতে নতুন দাম ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। ১ মার্চ, সোমবার থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে।
আগের দফায় অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি ২৫ টাকা দাম বৃদ্ধির পরে কেটেছে মাত্র চার দিন, এরপর আবার ২৫ টাকা মূল্য বৃদ্ধি রান্নার গ্যাসের। ফলে ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মোট ২২৫ টাকা বাড়ল সিলিন্ডারের দর। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা IOCL থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আজ, সোমবার থেকে 14.2 কিলো গার্হস্থ্য ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আরও 25 টাকা বৃদ্ধি কয়েছে। সর্বশেষ মূল্যবৃদ্ধির পরে শহরে প্রতি সিলিন্ডার গার্হস্থ্য ভর্তুকিহীন LPG-র নতুন দাম ছিল 820 টাকা 50 পয়সা। বৃদ্ধির পরে প্রতি সিলিন্ডারের দাম হয়েছে 845 টাকা 50 পয়সা অন্যদিকে ১লা মার্চ থেকে হোটেল, রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর ৯৭.৫০ টাকা বেড়ে হচ্ছে ১৬৮১.৫০ টাকা। রান্নার গ্যাসের পাশাপাশি ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। কোনও কোনও রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিজেলও। মাত্রাছাড়া দাম বৃদ্ধি পেট্রোপণ্যের। যা স্বভাবতই কপালে ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের।
