এইমস হাসপাতালে গিয়ে কোভিড টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Connect with us

দেশ

এইমস হাসপাতালে গিয়ে কোভিড টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০১ মার্চ :-  দিল্লির এইমসে হাসপাতালে গিয়ে সোমবার সকালে টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টিকার প্রথম ডোজ নিয়েছেন। নিজেই টুইট করে সেই খবরও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য সাধারণ মানুষের মধ্যে ভরসা যোগাতে বিদেশের অনেক রাষ্ট্রনেতা প্রথমেই টিকা নিয়েছেন। সেই মতো দেশের অনেক বিরোধী নেতাই দাবি করছিলেন প্রধানমন্ত্রী আগে টিকা নিন। তাই সমস্ত বিতর্কের অবসান করে টিকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী৷ ‘স্বদেশি’ প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিনেই ভরসা রেখেছেন তিনি। টিকা নেওয়ার পর টুইটারে দেশবাসীকেও কোভিড ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে। প্রথমধাপে দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা টিকা নিয়েছেন। এবার দ্বিতীয় পর্যায়ে ১ মার্চ থেকে দেশজুড়ে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছর বয়স্কদের মধ্যে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা টিকা পাবেন। সকাল ৯ টা থেকে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু তার আগেই দেশবাসীকে চমক দিয়ে সাতসকালে কোভিড টিকা নিয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে সেই ছবি পোস্ট করেন তিনি। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “এইমস থেকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক এবং বিজ্ঞানীরা খুব অল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যে ভাবে শক্তিশালী করেছেন তা কুর্নিশযোগ্য। যাঁরা কোভিড টিকা নেওয়ার জন্য মনোনীত তাঁদের সকলের কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।” 

Continue Reading
Advertisement