ভাইরাল খবর
ভোটার তালিকা যাচাইতে কমিশনের কড়া নির্দেশ, বাবা-ছেলের বয়স ফারাক বিশেষ নজরে
ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশন (Election Commission) এসআইআর (SIR) ফর্ম জমার সময় ৪ ডিসেম্বরের পরিবর্তে ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। রাজ্যের প্রতিটি জেলাশাসককে চিঠি পাঠানো হয়েছে, যাতে তারা বিএলও (BLO) ও ইআরও (ERO)-দের সঙ্গে সমন্বয় করে ভোটার তালিকা (Voter List) নির্ভুল করতে পারেন।
নির্দেশনা অনুযায়ী:
১. ২ ডিসেম্বরের মধ্যে কাছে থাকা সব এনুমারেশন (Enumeration) ফর্ম আপলোড করতে হবে। পরে যে ফর্ম আসবে, তা ওই দিনই আপলোড করতে হবে। ২ ডিসেম্বরের পর ফর্ম গ্রহণ হবে না।
২. ১১ ডিসেম্বরের পরে যে ফর্ম বাড়ি থেকে নেওয়া হবে, অ্যাপে Uncollectable হিসেবে চিহ্নিত হবে।
৩. যে ভোটার দাবি করেছেন তারা পরিবারের প্রধান (Head), তাদের ২০০২ সালে বয়স ৬০ বা তার বেশি ছিল কি না যাচাই করতে হবে।
৪. ২০২৫ সালে বয়স ৫০ বা তার বেশি হলে ২০০২ সালের অনুপস্থিতি (Absence) যাচাই।
৫. বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ৪৫ বছরের বেশি বা ১৮ বছরের কম হলে বিশেষ নজর।
৬. ২০২১ ও ২০২৪ সালের স্পর্শকাতর (Sensitive) বুথে ফর্ম যাচাই।
৭. বাবা-মা ও সন্তানের নাম ম্যাপিং ৫০% এর বেশি হলে খুঁটিনাটি যাচাই।
৮. মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ ও রেশন কার্ড যাচাই করে নাম বাদ।
৯. ০–২০টি Uncollectable ফর্ম থাকা বুথে সঠিক এন্ট্রি পরীক্ষা।
এই নির্দেশনার মাধ্যমে ভোটার তালিকা আরও সঠিক ও নির্ভুল করার চেষ্টা চলছে।