Connect with us

ভাইরাল খবর

প্রয়াত সিপিএম নেতার জমি খোঁড়ায় খুলি-হাড়, লালপার্টির সাফাই বহু বছর আগে কবরস্থান ছিল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অশোকনর (Ashoknagar) কাশিপুরে প্রয়াত সিপিএম (CPM) নেতা বিজন মুখোপাধ্যায়ের (Bijon Mukhopadhyay) বাড়ি নির্মাণ কাজ চলাকালে খুলি-হাড় (Skull-Bones) উদ্ধার হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) দাবি করেছেন, এটি সিপিএমের (CPM) ইতিহাসে কলঙ্কের অংশ।

সিপিএম নেতৃত্ব জানিয়েছে, বহু বছর আগে ওই এলাকা কবরস্থান (Cemetery) ছিল এবং সেই কারণে হাড়গোড় উদ্ধার হওয়া স্বাভাবিক। অশোকনগর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের কল্যাণগড় স্বামীজি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় সম্প্রতি বিজনের বেডরুম (Bedroom) ভেঙে নতুন ঘর তৈরির কাজ শুরু করেন তাঁর কন্যারা। রবিবার সকালে মাটি খুঁড়তে গিয়ে হাড় উদ্ধার হয়।

খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার ম্যাজিস্ট্রেট (Magistrate) উপস্থিতিতে হাড় ফরেনসিক (Forensic) ও ডিএনএ (DNA) পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রশাসন নির্মাণ কাজও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement
ads

পুলিশ জমির ইতিহাস জানতে বিএলআরও (BLRO)-কে চিঠি পাঠিয়েছে। বিধায়ক নারায়ণ গোস্বামী আরও বলেন, বহু কঙ্কাল বাড়ির চৌহদ্দিতেও থাকতে পারে। বিজন ও সমীর মুখোপাধ্যায়র মৃত্যু হয়েছে, তবে সাগরেদ জগদীশ সমাদ্দার, খগেন নন্দী জীবিত। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত।

Continue Reading
Advertisement