ইজরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলা, এয়ার ইন্ডিয়ার বিমানকে গন্তব্য পরিবর্তন
Connect with us

হামলা

ইজরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলা, এয়ার ইন্ডিয়ার বিমানকে গন্তব্য পরিবর্তন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে মিসাইল হামলার ঘটনায় বিপাকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।  দিল্লি থেকে ইজরায়েল যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৩৯ (AI139) বোয়িং ৭৮৭ (Boeing 787)। বিমানটির বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, তবে হামলার খবর পাওয়ার পর বিমানটি তেল আবিবের পরিবর্তে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিমানটি যখন জর্ডনের আকাশের উপরে ছিল, তখন ফ্লাইট ট্র্যাকিং ডেটার মাধ্যমে জানা যায় যে, বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। এরপর, দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এই বিষয়ে এয়ার ইন্ডিয়া এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, একাধিক কর্মসূচি হাতে

বিমানের গন্তব্য পরিবর্তন হওয়ার পরেই জানা যায় যে, হামলার পেছনে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের (Houthi rebels) হাত রয়েছে। মিসাইল হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং সকল উড়ান স্থগিত করা হয়। হামলায় ৬ জন আহত হয়েছেন। মিসাইলটি বিমানবন্দরের টার্মিনাল ৩ পার্কিং এলাকায় আছড়ে পড়ে, সেখানে বড় একটি গর্ত তৈরি হয়। তবে, রানওয়ে বা টার্মিনাল ভবনের কোনো ক্ষতি হয়নি।

Advertisement
ads

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েল ও হামাসের (Hamas) মধ্যে যুদ্ধের পর থেকে গাজায় যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। পালটা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে তারা এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল (hypersonic ballistic missile) নিক্ষেপ করেছে।

Continue Reading
Advertisement