রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন মুখ্যমন্ত্রী! ১৫ আগস্ট শুভেন্দুকে ভাষণের প্রস্তাব রাজ্য বিজেপির
Connect with us

রাজনীতি

রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন মুখ্যমন্ত্রী! ১৫ আগস্ট শুভেন্দুকে ভাষণের প্রস্তাব রাজ্য বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ ভাষণ (Speech) দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বিজেপি (BJP)। দলীয় সূত্রের দাবি, নতুন সরকার (Government) গঠনের পর জনগণের সামনে সরকারের অগ্রাধিকার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক (Administrative) রূপরেখা তুলে ধরার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সূত্রের খবর, দু’দিন আগেই এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিজেপির মতে, সরকার গঠনের পর স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা বেড়েছে। কর্মসংস্থান (Employment), শিল্প (Industry), পরিকাঠামো (Infrastructure), আইনশৃঙ্খলা (Law and Order) এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আগামী পাঁচ বছরে সরকারের লক্ষ্য কী, তা স্বাধীনতা দিবসের ভাষণের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরা যেতে পারে।

দলের এক নেতার বক্তব্য, এটি শুধু শুভেচ্ছা বার্তা (Message) নয়, বরং নতুন সরকারের রাজনৈতিক (Political) ও প্রশাসনিক দর্শন জনগণের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, দেশের অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরাই স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ ভাষণ দিয়ে থাকেন। বিজেপির দাবি, গত ১৫ বছরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নির্দিষ্ট ভাষণের প্রথা চালু করেননি। তাই নতুন সরকার সেই রীতি শুরু করুক বলেই দলের ইচ্ছা।

Advertisement
ads ads

এদিকে, আগামী ১৫ আগস্ট রেড রোডের (Red Road) স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ (Parade)-এ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সেই আবহেই মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।

তবে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সূত্রের খবর, সরকারের শীর্ষস্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসতে পারে। পাশাপাশি ৯ আগস্ট নবান্নে অনুষ্ঠিত হতে চলা ‘পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ বিষয়ে ইঙ্গিত দিতে পারেন বলেও রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

Continue Reading
Advertisement ads