উত্তম কুমারের জন্মশতবর্ষে রাজ্যের বড় উদ্যোগ! উচ্চপর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করল শুভেন্দু সরকার
Connect with us

বিনোদন

উত্তম কুমারের জন্মশতবর্ষে রাজ্যের বড় উদ্যোগ! উচ্চপর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করল শুভেন্দু সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলা সংস্কৃতি ও ভারতীয় চলচ্চিত্রের (Indian Cinema) কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে তুলতে বছরব্যাপী নানা সাংস্কৃতিক (Cultural), চলচ্চিত্র (Film) ও স্মারক কর্মসূচির উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যেই তথ্য ও সংস্কৃতি বিভাগ (Information & Cultural Affairs Department)-এর উদ্যোগে একটি বিশেষ উপদেষ্টা কমিটি (Advisory Committee) গঠন করা হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি (Government Notification) অনুযায়ী, এই কমিটি অবিলম্বে কার্যকর হয়েছে।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক (Chief Patron) হিসেবে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তথ্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সহ-পৃষ্ঠপোষক (Co-Patron) হিসেবে থাকছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী। কমিটির সভাপতি (President) করা হয়েছে বিশিষ্ট পরিচালক সন্দীপ রায়কে এবং কার্যকরী সভাপতি (Working President) হিসেবে দায়িত্বে থাকছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদস্য-সচিব (Member Secretary) হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব ড. সৌমিত মোহন (IAS)।

এছাড়াও কমিটিতে স্থান পেয়েছেন জিৎ মদনানি, আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, দীপক অধিকারী (দেব), ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলী, গৌরব চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, সৌমিক হালদার, জয়ন্ত কুণ্ডু, প্রেমেন্দু বিকাশ চাকী-সহ চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এই কমিটির মূল দায়িত্ব হবে মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের সার্বিক পরিকল্পনা, বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক কর্মসূচির অনুমোদন, বাস্তবায়ন এবং তদারকি করা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের এই উদযাপনে যুক্ত করা, প্রয়োজনে সাব-কমিটি (Sub-Committee) গঠন এবং বিশেষজ্ঞদের মতামত গ্রহণের ক্ষমতাও থাকবে কমিটির হাতে।

Advertisement
ads ads

সরকার আগেই জানিয়েছে, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। তথ্য ও সংস্কৃতি বিভাগই এই কর্মসূচিগুলির সচিবালয় (Secretariat) হিসেবে সমস্ত প্রশাসনিক দায়িত্ব পালন করবে।

Continue Reading
Advertisement ads