‘বাংলার বাড়ি’ বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’! উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দিল শুভেন্দু সরকার
Connect with us

রাজনীতি

‘বাংলার বাড়ি’ বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’! উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দিল শুভেন্দু সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের আবাসন (Housing) প্রকল্পে বড় পরিবর্তনের ঘোষণা করল সরকার। এতদিন ‘বাংলার বাড়ি’ নামে পরিচিত প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’ (Paschim Banga Awas)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি জানান, প্রকল্পের দ্বিতীয় কিস্তির (Second Installment) অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৮ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, প্রকল্পে যোগ্য কোনও পরিবারকে বঞ্চিত করা হবে না। তাঁর কথায়, “যোগ্যদেরই সুবিধা দেওয়া হবে। উপভোক্তাদের ক্ষেত্রে কোনও রং বা ধর্ম দেখা হবে না।”

এদিকে রাজ্যজুড়ে চলছে আবাস প্লাস সমীক্ষা (AwaasPlus Survey)প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)-এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গৃহহীন পরিবার চিহ্নিত করার কাজ চলছে। প্রশাসন সূত্রে দাবি, ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ সম্ভাব্য সুবিধাভোগী এই সমীক্ষায় চিহ্নিত হয়েছেন। স্বচ্ছ তালিকা (Transparent List) তৈরির লক্ষ্যে সমীক্ষার সময়সীমা বাড়িয়ে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

সরকারের দাবি, পূর্ববর্তী তালিকা পর্যালোচনায় দেখা গেছে, আগের তালিকায় থাকা বহু আবেদনকারী যোগ্য নন। দিলীপ ঘোষের বক্তব্য, পূর্ববর্তী ৩০ লক্ষের তালিকার মধ্যে প্রায় সাড়ে ১২ লক্ষ আবেদনকারী অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। অন্যদিকে, পূর্বে অনুমোদিত ১৮ লক্ষ পরিবারের মধ্যে প্রায় ১০ লক্ষ পরিবার প্রথম কিস্তির অর্থে বাড়ির লিন্টেল (Lintel) পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন করেছেন। তাঁদের জন্যই দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ শুরু হয়েছে।

Advertisement
ads ads

সরকারের দাবি, একদিকে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়া হচ্ছে, অন্যদিকে আবাস প্লাস সমীক্ষা-র মাধ্যমে নতুন যোগ্য পরিবারগুলিকেও আবাসন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্ত সমীক্ষা শেষ হওয়ার পর নতুন তালিকার ভিত্তিতে পরবর্তী আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Continue Reading
Advertisement ads