বিগত ৫০ বছরে শুধুই পিছিয়েছে বাংলা! মিলানমেলার মঞ্চে মন্তব্য মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

বিগত ৫০ বছরে শুধুই পিছিয়েছে বাংলা! মিলানমেলার মঞ্চে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র শিল্প (Textile Industry) সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে বাংলায় শিল্পায়ন (Industrialisation) ও বিনিয়োগ (Investment) বৃদ্ধির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে গত প্রায় ৫০ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে বাংলা পিছিয়ে পড়েছে। এবার ডবল ইঞ্জিন (Double Engine) সরকারের হাত ধরে নতুন উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “গত ৫০ বছরে বাংলা শুধুই পিছিয়েছে। এখন অমৃতকাল (Amrit Kaal) চলছে। বাংলায় বিনিয়োগ করুন। আগামী এক থেকে দুই বছরের মধ্যেই রাজ্যের পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। কোনও ধরনের গুন্ডাগিরি (Hooliganism), তোলাবাজি (Extortion) বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।”

শিল্পপতিদের উদ্দেশে তিনি জানান, ইতিমধ্যেই একাধিক সংস্থা রাজ্যে বিনিয়োগ শুরু করেছে। লাক্স কোজি (Lux Cozi) তাদের কারখানা সম্প্রসারণ করেছে। আমূল (Amul) উত্তর ও দক্ষিণবঙ্গে মিষ্টি দই ও আইসক্রিম উৎপাদনের কারখানা গড়ার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি শ্যাম স্টিল (Shyam Steel)-সহ আরও কয়েকটি সংস্থাও নতুন বিনিয়োগ করছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। কেন্দ্র বাংলার চা শিল্প (Tea Industry) ও বস্ত্র শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী ২৪ থেকে ২৮ আগস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর রাজ্য সফরের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

Advertisement
ads ads

প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, ব্যবসা-বান্ধব (Business Friendly) পরিবেশ গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে দ্রুত অনুমোদনের জন্য সিঙ্গেল উইন্ডো (Single Window) ব্যবস্থা চালু করা হয়েছে। জমি নীতিতেও (Land Policy) পরিবর্তন আনা হয়েছে এবং প্রয়োজন হলে বস্ত্র শিল্পের স্বার্থে আইন সংশোধন করতেও সরকার প্রস্তুত বলে জানান তিনি।

পূর্ববর্তী সরকারগুলিকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, আগে সুরাট (Surat) থেকে কাঁচামাল আনাকে ‘বহিরাগত’ বলে বিরোধিতা করা হতো। অথচ দেশের এক রাজ্যের উন্নয়ন অন্য রাজ্যের অর্থনীতিকেও শক্তিশালী করে। তাঁর মতে, বাংলার তাঁতি, ক্ষুদ্র শিল্প এবং পোশাক শিল্পের (Garment Industry) বিকাশে আন্তঃরাজ্য বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসংস্থানের (Employment) প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এখনও কাজের সুযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে রাজ্যের মানুষের দক্ষতার কোনও অভাব নেই। নতুন শিল্প, বিনিয়োগ এবং আধুনিক পরিকাঠামোর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করে বাংলাকে দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী ক্যাবিনেট (Cabinet) বৈঠকে শিল্প সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে নতুন শিল্পপ্রকল্পের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও আরও দ্রুত করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads