আর্থিক প্রতিশ্রুতি দিয়ে পরপর তিনবার চেক বাউন্স! সভাপতির পদ থেকে অপসারিত হলেন হুমায়ুন কবীর
Connect with us

ভাইরাল খবর

আর্থিক প্রতিশ্রুতি দিয়ে পরপর তিনবার চেক বাউন্স! সভাপতির পদ থেকে অপসারিত হলেন হুমায়ুন কবীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আর্থিক সংকট (Financial Crisis) কাটানোর বড় প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে না পারায় মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohamedan Sporting Club)-এর সভাপতির পদ থেকে অপসারিত হলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৃহস্পতিবার জরুরি কার্যকরী কমিটির (Executive Committee) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সভাপতি (President) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গজল জাফরকে (Ghazal Jafar)।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, দায়িত্ব নেওয়ার সময় হুমায়ুন কবীর দাবি করেছিলেন, তিনি মহামেডানের প্রায় ১৩ কোটি টাকার দেনা মেটাতে উদ্যোগী হবেন এবং ধাপে ধাপে প্রায় ২৫ কোটি টাকা (₹25 Crore) আর্থিক সহায়তা দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি বলেই অভিযোগ। বরং ক্লাবের হাতে দেওয়া প্রায় দেড় কোটি টাকার (₹1.5 Crore) চেক (Cheque) পরপর তিনবার বাউন্স (Cheque Bounce) করেছে বলে দাবি কর্তৃপক্ষের।

এই ঘটনায় অসন্তোষ বাড়তে থাকায় কয়েকদিন আগে ক্লাবের তরফে হুমায়ুন কবীরকে আইনি নোটিস (Legal Notice) পাঠানো হয়। সেখানে জানানো হয়েছিল, প্রতিশ্রুত অর্থ না পেলে তাঁর বিরুদ্ধে দেওয়ানি (Civil) ও ফৌজদারি (Criminal) আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। যদিও নির্ধারিত সময়ের মধ্যেও সন্তোষজনক কোনও পদক্ষেপ না মেলায় বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকা হয়।

বৈঠকে হুমায়ুন কবীরকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে যাননি। অন্যদিকে, ক্লাব প্রাঙ্গণে ‘টাকা কবে পাব’ লেখা পোস্টারও দেখা যায়। পরিস্থিতি পর্যালোচনা করে কার্যকরী কমিটি সভাপতির পদ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

Advertisement
ads ads

ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আক্রম জানান, ক্লাবের সংবিধান (Constitution) মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, মহামেডানের ইতিহাসে এই অধ্যায় অত্যন্ত হতাশাজনক। তবে সভাপতির পরিবর্তন হলেও ক্লাবের আর্থিক সংকট এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। নতুন নেতৃত্ব সেই পরিস্থিতি কত দ্রুত সামাল দিতে পারে, এখন সেদিকেই নজর ফুটবল মহলের।

Continue Reading
Advertisement ads