ভাইরাল খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে শুরু ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা! সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল মিছিল
ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে বাংলায় প্রথমবারের মতো শুরু হল ‘হর ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র উদ্যোগে কয়েক বছর আগে দেশজুড়ে এই কর্মসূচির সূচনা হলেও, রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার তা বৃহৎ আকারে পালিত হচ্ছে। শুক্রবার (৭ আগস্ট) নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর (Bhabanipur) থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিকেলে আলিপুর সার্ভে বিল্ডিং (Survey Building) থেকে হাজরা মোড় (Hazra Crossing) পর্যন্ত বিশাল মিছিল (Rally) বের হয়। জাতীয় পতাকা (National Flag) হাতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোটা এলাকা ত্রিবর্ণ পতাকায় সেজে ওঠে। মিছিলে অংশ নেন সাধারণ মানুষ, দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি শিল্পমন্ত্রী তাপস রায়, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতারা।
হাজরা মোড়ে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, “সার্ভে বিল্ডিং থেকে হাজরা পর্যন্ত এই পদযাত্রার মাধ্যমে আজ ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সূচনা হল। এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট নেতাজি মূর্তি (Netaji Statue) থেকে শুরু হবে আরও বড় তেরঙ্গা যাত্রা (Tiranga Yatra)। প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে সেই পদযাত্রা বিড়লা তারামণ্ডল (Birla Planetarium)-এর ৭ নম্বর গেট পর্যন্ত যাবে বলে তিনি জানান এবং সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা—“দিল সে তেরঙ্গা, প্যায়ার সে তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা”—উল্লেখ করে বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য জাতীয়তাবাদ (Nationalism) ও দেশপ্রেম (Patriotism)-এর চেতনা আরও শক্তিশালী করা। তিনি রাজ্যবাসীকেও আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
সরকারি কর্মসূচি অনুযায়ী, ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা ও একাধিক দেশপ্রেমমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
