মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জেলা সফরে, আগামীকাল বর্ধমানে প্রশাসনিক বৈঠক
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জেলা সফরে, আগামীকাল বর্ধমানে প্রশাসনিক বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের জেলা সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার গন্তব্যস্থল বর্ধমান (Bardhaman)। জানা গেছে, আগামীকাল মঙ্গলবার ২৬ অগস্ট মুখ্যমন্ত্রী বর্ধমান পৌঁছে প্রশাসনিক বৈঠক করবেন, সরকারি প্রকল্পের সুফল সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন এবং কিছু নতুন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

সূত্রের খবর, সভায় পূর্ব ও পশ্চিম বর্ধমানের সমস্ত শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন। জেলাশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহা (Shyama Prasanna Loha), কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন দফতরের কর্তারাও উপস্থিত থাকবেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে সরকারি প্রকল্পের বাস্তবায়ন, চলমান কাজের অগ্রগতি এবং মানুষের সমস্যার সমাধান। এছাড়া মুখ্যমন্ত্রী জমির পাট্টা বিতরণও করতে পারেন।

সভাস্থল নিয়ে প্রথমে কিছুটা ধোঁয়াশা ছিল। পুলিশ লাইনের মাঠ এবং মিউনিসিপ্যাল স্কুল মাঠের মধ্যে বাছাই শেষে মিউনিসিপ্যাল স্কুল মাঠ নির্দিষ্ট করা হয়েছে। সেখানে প্রশাসনিক বৈঠক এবং সরকারি সুবিধা বিতরণ অনুষ্ঠিত হবে। সভা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় গাইডেড পদযাত্রা করতে পারেন জিটি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত।

Advertisement
ads

গত কয়েক সপ্তাহের প্রবল বর্ষণে বর্ধমান শহরের একাধিক রাস্তার বেহাল দশা দেখা দেয়। তাই মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রশাসন রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। জাতীয় সড়ক থেকে শহরের ভেতরের রাস্তাগুলিও মেরামত করা হচ্ছে। সভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। পুলিশ ও প্রশাসনের একাধিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহা জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর সফরের দিন মানুষ যাতে সরাসরি সরকারি সুবিধা পান, তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু নতুন প্রকল্পের সূচনাও হতে চলেছে। চূড়ান্ত তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে।”

মুখ্যমন্ত্রীর সফরের আগেই প্রশাসনিক মহলে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যাতে দিনটি নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সকল কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়িত হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement