এসপ্ল্যানেড–শিয়ালদহ মেট্রো চালু হতেই রেকর্ড ৩৪ লক্ষ টাকার টিকিট বিক্রি
Connect with us

রাজ্যের খবর

এসপ্ল্যানেড–শিয়ালদহ মেট্রো চালু হতেই রেকর্ড ৩৪ লক্ষ টাকার টিকিট বিক্রি

Dipa Chakraborty

Published

on

এসপ্ল্যানেড–শিয়ালদহ মেট্রো চালু হতেই রেকর্ড ৩৪ লক্ষ টাকার টিকিট বিক্রি

শনিবার গ্রিন লাইন (Green Line) চালু হতেই এই বিপুল পরিমাণ রোজগারের মুখ দেখল কলকাতা মেট্রো।

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহর মধ্যবর্তী ২.৪৫ কিলোমিটার দীর্ঘ অংশে ট্রেন চালু হওয়ার পরই চাহিদার জোয়ার। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর–ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন যাত্রার সুযোগ পেতেই যাত্রীরা ভিড় জমালেন মেট্রোয়।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোহর রোড মেট্রো স্টেশন থেকে রওনা দেওয়ার পরই উদ্বোধন হয়েছিল হাওড়া ময়দান থেকে সেক্টর–ফাইভ (Sector V) পর্যন্ত গ্রিন লাইনের। যদিও প্রথম দিন অল্প কয়েক ঘণ্টার জন্য পরিষেবা ছিল, যাত্রীও তুলনামূলকভাবে কম ছিল। তবে শনিবার ছবিটা বদলে গেল সম্পূর্ণ।

Advertisement
ads

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ আগস্ট শুধু বুকিং কাউন্টার থেকেই টিকিট বিক্রি হয়েছে ২৫ লক্ষ ৯৭ হাজার ২৭৭ টাকার। পাশাপাশি UPI (ইউপিআই) মারফত বিক্রি হয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৫ টাকার টিকিট। অর্থাৎ, একদিনে কাউন্টার ও ডিজিটাল মিলিয়ে টিকিট বিক্রি দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৬০ হাজার ৬৭২ টাকা।

এত কম সময়ে এত বিপুল টিকিট বিক্রির নজির কলকাতা মেট্রোর ইতিহাসে আগে ছিল না। কর্তৃপক্ষের আশা, সামনে দুর্গাপুজোয় (Durga Puja) যাত্রী সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং পুরোনো বহু রেকর্ড ভাঙবে।

Continue Reading
Advertisement