কলম্বিয়া সরে দাঁড়ানোয় কোপা আমেরিকার সমস্ত ম্যাচের আয়োজন আর্জেন্টিনায়
Connect with us

খেলার খবর

কলম্বিয়া সরে দাঁড়ানোয় কোপা আমেরিকার সমস্ত ম্যাচের আয়োজন আর্জেন্টিনায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ মে : করোনা আবহে ১৩ ই জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা, চলবে ১০ ই জুলাই পর্যন্ত। কোপা আমেরিকার সমস্ত ম্যাচ আর্জেন্টিনায় করা যাবে কিনা তা জানতে চেয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কে চিঠি দিল কনমেবল।

করোনার কারণে কোপার আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়া। এবারে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার। এবারই প্রথমবার নিজেদের দেশে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল তারা। কিন্তু করোনা আবহের কারণে সরে দাঁড়ায় কলম্বিয়া। সে কারণেই আর্জেন্টিনা নিজেদের দেশে এই টুর্নামেন্টের আয়োজন করতে পারবে কিনা সেবিষয়েই চিঠি দিয়ে জানতে চাওয়া হলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এর কাছে। দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন এর তরফ থেকে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে সরকারিভাবে এটি জানানো হয় এবং বলা হয় এই করোনা আবহে তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে পারবে কিনা। যদিও আর্জেন্টিনা ফুটবল সংস্থা এবিষয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনায় বসেছে। কেননা করোনার ভয়াল গ্রাস থেকে বাদ যায়নি আর্জেন্টিনাও। ইতিমধ্যেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে সেখানে। পাশাপাশি গত শনিবার থেকে দেশজুড়ে চলছে লকডাউন। প্রতিবেশী দেশগুলিতেও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়। কোপা আমেরিকা আয়োজনের লক্ষ্যে স্থির কনমেবল। করোনার কারণে গত বছর তা পিছিয়ে যায়। সূচি অনুযায়ী ম্যাচগুলি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ায়। ইতিমধ্যেই আয়োজক সংস্থার প্রতিনিধিরা আর্জেন্টিনার স্টেডিয়ামগুলি পরিদর্শন করেন। করোনা আবহে সমস্ত টুর্নামেন্টের ফুটবল ম্যাচগুলি সেই দেশে করা সম্ভব কিনা তা নিয়েও চলছে জোর জল্পনা।