প্রেমের ফাঁদে প্রতারণা? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক, গ্রেপ্তার মেডিক্যাল কলেজের ইন্টার্ন
Connect with us

প্রতারণা

প্রেমের ফাঁদে প্রতারণা? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক, গ্রেপ্তার মেডিক্যাল কলেজের ইন্টার্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ানো ও তার পর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) এক পিজিটি (PGT) ইন্টার্ন। পাটুলি মহিলা থানায় অভিযোগ দায়েরের পর মেডিক্যাল কলেজ চত্বর থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মালদহের (Malda) বাসিন্দা। তিনি বর্তমানে কলকাতা মেডিক্যালে পিজিটি ইন্টার্ন পদে কর্মরত এবং বউবাজার (Bowbazar) থানার আওতায় একটি হস্টেলে থাকেন। অভিযোগকারী যুবতীর সঙ্গে পেশাগত কারণে পরিচয় হয়েছিল তাঁর। জানা যাচ্ছে, অভিযোগকারিণীও কলকাতার (Kolkata) বাসিন্দা নন।

আরও পড়ুনঃ বিশ্বের উচ্চতম চেনাব সেতুর উদ্বোধন, কাশ্মীর উন্নয়নে মোদির ঐতিহাসিক পদক্ষেপ

অভিযোগ, সম্পর্কের শুরুতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ইন্টার্ন। এরপর তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। অভিযোগকারিণী জানিয়েছেন, সম্পর্কের জেরে তিনবার তিনি গর্ভবতী হন। তাঁর দাবি, তিনবারই তাঁর অমতে গর্ভপাত করান অভিযুক্ত যুবক। এরপর যখন যুবতী বিয়ের প্রসঙ্গ তোলেন, তখনই মুখ ঘোরান অভিযুক্ত। ধীরে ধীরে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন বলেও জানিয়েছেন নির্যাতিতা। শেষমেশ উপায় না দেখে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

Advertisement
ads

পাটুলি মহিলা থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পরেই এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু হয়। মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে ধৃতকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া ঘটনার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করছে পুলিশ।

Continue Reading
Advertisement