নিউ টাউনে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি উদ্বোধন, প্রযুক্তি নির্ভর তদন্তে জোর শাহের
Connect with us

দেশের খবর

নিউ টাউনে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি উদ্বোধন, প্রযুক্তি নির্ভর তদন্তে জোর শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কলকাতার নিউ টাউনে উদ্বোধন হল কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির (Central Forensic Laboratory) নতুন ভবন। রবিবার এই আধুনিক ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানান, জটিল অপরাধের দ্রুত ও কার্যকর তদন্তে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার রাতেই কলকাতায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাইপাস সংলগ্ন একটি হোটেলে রাত্রিবাসের পর রবিবার সকালে নিউ টাউনে নতুন ল্যাবরেটরির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর এক ভাষণে শাহ বলেন, “তদন্তের ক্ষেত্রে প্রযুক্তি আজ অপরিহার্য। ফরেন্সিক প্রযুক্তি না থাকলে জটিল অপরাধের তদন্ত অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যেত।”

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে অভিষেক, বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা

তিনি জানান, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের নানা রাজ্যের অপরাধ তদন্তেও এই কেন্দ্র বড় সহায়ক হবে। তাঁর কথায়, “ঘটনাস্থলে দ্রুত ও সুনির্দিষ্ট পর্যবেক্ষণের জন্য ফরেন্সিক টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই ল্যাবে আধুনিক প্রযুক্তির সবরকম সুযোগ-সুবিধা থাকবে।” শাহ আরও জানান, শীঘ্রই দেশের আরও সাতটি রাজ্যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন গড়ে তোলা হবে।

Advertisement
ads

নিউ টাউনের এই কর্মসূচির পর অমিত শাহ রওনা হন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে। সেখানে বিজেপির (BJP) সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। সূত্রের খবর, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন (Assembly Election) মাত্র দশ মাস দূরে—এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক রণকৌশল নির্ধারণ করতেই শাহের এই বৈঠক।

বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্ব, সাংসদ, বিধায়ক এবং জেলা ও মণ্ডল স্তরের সভাপতি ও কার্যকরী সদস্যরা। দলীয় সূত্রের মতে, বৈঠকে বুথ স্তরের সংগঠন মজবুত করতে শাহ একাধিক নির্দেশ দেবেন।

এরপরই তিনি যোগ দেবেন এক ধর্মীয় অনুষ্ঠানে, যা আয়োজিত হয়েছে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মভিটেতে। উপস্থিত থাকবেন বিভিন্ন মঠ, মিশন এবং আধ্যাত্মিক সংগঠনের সন্ন্যাসীরা। অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরাও।

Advertisement
ads