লকডাউন বিধি অমান্য করেই চলছিল সিমেন্ট আনার কাজ, লরি আটকে বিক্ষোভ স্থানীয়দের, লরি আটক পুলিশের
Connect with us

মালদা

লকডাউন বিধি অমান্য করেই চলছিল সিমেন্ট আনার কাজ, লরি আটকে বিক্ষোভ স্থানীয়দের, লরি আটক পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ মে : লকডাউন বিধি লঙ্ঘন করেসিমেন্ট বোঝাই লরি চলাচল করার সময় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন অন্যান্য লরিমালিক ও স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকার ওল্ড মালদা রোডে।

সিমেন্ট বোঝাই লরিটি গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। সেসময় সেটিকে আটকে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ লরিমালিকেরা। উল্লেখ্য গত সোমবারও একটি লরি আটক করে স্থানীয়রা। অশোক চক্রবর্তী নামে এক বিক্ষোভকারী জানান, লকডাউনের মধ্যে জরুরী পণ্য ছাড়া সব কিছু চলাচল বন্ধ আছে। সেখানে সিমেন্ট বোঝাই লরি কিভাবে চলাচল করছে। তাহলে বাকী ব্যবসায়ীদেরও অনুমতি দেওয়া উচিত। সোমবারও এরকম একটি লরিকে আটকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এবিষয়ে লরিচালক জগদীশ মাহাতো বলেন, মালিকের কাছ থেকে শুনে এদিন রেক পয়েন্ট থেকে সিমেন্টগুলো নিয়ে যাচ্ছিলেন। যদিও লকডাউনের জন্য এই বিষয়ে নিষেধাজ্ঞা আছে কি না তা তার জানা নেই।
খবর পেয়ে আটক লরিটির মালিকের প্রতিনিধি এলে দেখা যায় মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অনুমতি নিয়েই স্টেশনের রেক পয়েন্ট থেকেই সিমেন্ট বোঝাই লরি নিয়ে আসা হচ্ছিল। অথচ এক্ষেত্রে জেলা প্রশাসনের কোনো অনুমতি পত্র দেখাতে পারেননি তিনি। আমিনুল হোসেন নামে ওই প্রতিনিধি বলেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অনুমতি নিয়েই সিমেন্টগুলি নিয়ে যাওয়া হচ্ছিল আনলোড করার জন্য। এভাবে আটক করা হবে তা তারা বুঝতে পারেনি। এজন্য জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন কিনা তাও তাদের জানা নেই। অপরদিকে বিক্ষোভের খবর পেয়ে পুরাতন মালদা থানার পুলিশ এসে সিমেন্ট বোঝাই লরিটিকে আটক করে থানায় নিয়ে যায়।