পারস্পরিক বিবাদে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম ৫, থানায় অভিযোগ দায়ের বিবদমান দুই পক্ষের
Connect with us

মালদা

পারস্পরিক বিবাদে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম ৫, থানায় অভিযোগ দায়ের বিবদমান দুই পক্ষের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চাঁচল , ২৫ মে : ছাদের জল পড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জেরে জখম হল পাঁচজন।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চাঁচল থানার দামাইপুরের পূর্ব কালিগঞ্জ এলাকায়।জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সাহাজান আলির বাড়ির ছাদের বৃষ্টির জমা জল প্রতিবেশী মর্জিনা বিবির বাড়ির উঠোন দিয়ে বয়ে যায়।

এরফলে চলাচলে সমস্যায় পড়তে হয় মর্জিনা বিবির বাড়ির লোকদের। এনিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও কোন কাজ হয়নি। মঙ্গলবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রতিবাদ করায় মর্জিনা বিবির ওপর চড়াও হয় সাহাজান আলী ও তার পরিবারের সদস্যরা। ধারালো অস্ত্র নিয়ে মর্জিনা বিবি ও তার বৌমা সাবেরা বিবিকে আঘাত করা হয় বলে অভিযোগ। মর্জিনা বিবির অভিযোগ, তার প্রতিবেশী সাহাজান আলীর বাড়ির ছাদের বৃষ্টির জমা জল তাদের বাড়ির উঠোন দিয়ে বয়ে যাচ্ছে। তারা বহুদিন ধরে এই সমস‍্যার সম্মুখীন। বাড়িতে সে ও বৌমা থাকে। এদিনও বৃষ্টির জমা জল তাদের উঠোন দিয়ে বয়ে যাচ্ছিল।এই ঘটনায় প্রতিবাদ করতে গেলে তার প্রতিবেশী সাহাজান আলী সহ তার পরিবারের সদস্যরা তেড়ে আসে।সেই মুহুর্তে মর্জিনা বিবির বাড়িতে কেউ না থাকায় তাকে ও তার বৌমা সাবেরা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। সংঘর্ষে গুরুতর জখম হয় উভয় পরিবারের ৫জন। তড়িঘড়ি আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে অপর প্রতিবেশী সাহাজান আলীর পাল্টা অভিযোগ, সে দেড়ফুট জায়গা ছেড়ে বাড়ি নির্মান করেছে। বৃষ্টি জল কে আটকানো সম্ভব নয়।এই কথা বলতে গেলেই মর্জিনা বিবি ও তার পরিবারের সদস‍্যরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।অচৈত‍ন‍্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।তার বাবা আব্দুল কাদের ও ভাইবৌ আয়েশা বিবিও জখম হয়েছে।এনিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে বিবদমান দুপক্ষই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।