প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়, গ্রেপ্তার হল ২জন
Connect with us

মালদা

প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়, গ্রেপ্তার হল ২জন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২৬ মে : প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালি বাজার এলাকায়।

পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম চাঁদ সিং। কার্তিক রবিদাস নামে এলাকারই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশের পাড়ার মেয়ের সঙ্গে প্রেম করতো অভিযুক্ত কার্তিক রবিদাস। এরই প্রতিবাদ করেছিল চাঁদ সিং। এরপরেই তাকে খুনের হুমকি দিয়েছিল কার্তিক। মৃত যুবকের মা শিবানী সিংহ জানিয়েছেন, তার ছেলে কোন ঝামেলায় থাকতো না। কিন্তু এই ঘটনা নিয়ে সে প্রতিবাদ করেছিল। এমনকী তার ছেলেকে মেরে ফেলারও হুমকী দিয়েছিল। কার্তিক ও তার সঙ্গীরা তার ছেলেকে খুন করেছে। অভিযুক্ত কার্তিক রবিদাসের বিরুদ্ধে এর আগেও খুনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী করেছেন তিনি। এদিন অভিযুক্তর বাড়ি ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। অন্যদিকে কার্তিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বৌদি চায়না রবি দাস। চায়না রবিদাস জানিয়েছেন, অনেকদিন থেকেই সমাজবিরোধী নানা কাজে লিপ্ত সে। বাড়িতেও তার সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না। অন্যদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত কার্তিক রবিদাস সহ আরো এক যুবককে সামসি এলাকা থেকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা জেলা পুলিশ অলোক রাজোরিয়া জানিয়েছেন, হরিশচন্দ্রপুরে এক যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও কি কারণে এই খুন করা হল তার তদন্তে নেমেছে পুলিশ।

Continue Reading
Advertisement