Connect with us

রাজ্যের খবর

খানাকুলে তৃণমূল মিছিলে ইটবৃষ্টি! পুলিশের মাথা ফাটল, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

Dipa Chakraborty

Published

on

হুগলির খানাকুলে (Khanakul) রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের (TMC) মিছিলে (Rally) ইট ছোঁড়ার অভিযোগে বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র সংঘর্ষ (Clash) ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের আঘাতে গুরুতর আহত হন এক পুলিশকর্মী—তাঁর মাথা ফেটে যায়। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রের (Battlefield) রূপ নেয়।

তৃণমূলের অভিযোগ, বিজেপির দলীয় কার্যালয় (Party Office) থেকে একের পর এক ইট ছোঁড়া হয়। এতে বহু কর্মী আহত হন। পাল্টা তৃণমূল কর্মীরাও ইট ছোঁড়ে বলে অভিযোগ। এরপর ভাঙচুর চলে বিজেপির কার্যালয়ে, যা ঘিরে আরও উত্তেজনা বাড়ে।

ঘটনার জেরে বিজেপি সমর্থকেরা খানাকুলের রাজহাটী (Rajhati) এলাকায় রাস্তায় অবরোধ (Road Blockade) করেন এবং সোমবার বনধের (Strike) ডাক দেন।

তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় অভিযোগ করেন—“বিজেপি বিধায়ক (MLA) সুশান্ত ঘোষের উপস্থিতিতেই আমাদের মিছিলে হামলা চালানো হয়েছে। বহু কর্মী আহত হয়েছেন।”

Advertisement
ads

সূত্রের খবর, ওইদিন তৃণমূলের তরফে পলাশপাই (Palashpai) থেকে নতিবপুর (Natibpur) পর্যন্ত একটি বাইক র‍্যালি (Bike Rally) সংগঠিত হয়। মিছিলটি খানাকুলের বলপাই এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বিজেপি কার্যালয় থেকে ইটবৃষ্টি শুরু হয়।

বিজেপির দাবি, উল্টে তৃণমূলের পক্ষ থেকেই প্রথম ইট ছোঁড়া হয় এবং তাঁদের অফিস ভাঙচুর করা হয়।

রামেন্দু সিংহ রায়ের আরও অভিযোগ, “শনিবার একটি পথসভার (Street Meeting) জন্য সাউন্ড সিস্টেম (Sound System) ভাড়া নেওয়া হয়েছিল। সেই ব্যবসায়ীকে বিজেপির তরফে হুমকি দেওয়া হয়—‘তৃণমূলকে সাউন্ড ভাড়া দেওয়া যাবে না’। এরপর রবিবার ২০-২৫টি বাইক নিয়ে অস্ত্রসজ্জিত মিছিল করে বিজেপি। আগে থেকেই থানাকে র‍্যালির খবর দেওয়া হয়েছিল, তবুও বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালায়।”

Advertisement
ads

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী (Police Force) মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা টানটান।

Continue Reading
Advertisement
Developer