অস্ট্রেলিয়ান ওপেনে বিদায় বোপান্নার
Connect with us

খেলার খবর

অস্ট্রেলিয়ান ওপেনে বিদায় বোপান্নার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের কেউই প্রথম রাউন্ড পার করতে পারলেন না। প্রথমে ডাবলস খেলতে নেমে প্রথম রাউন্ডে হেরে ছিটকে গিয়েছিলেন বোপান্না। এবারে মিক্সড ডাবলসেও খেলতে নেমে প্রথম রাউন্ডেই বিদায় বোপান্নার। ভারতের হয়ে কার্যত শেষ আশা ছিলেন বোপান্না।

ভারতীয়দের মধ্যে কেউই অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডেই পার করতে পারলেন না। বেথানি মাটেক-জেমি মারের কাছে কার্যত হার স্বীকার করতে হল বোপান্না-ইংইং ডুয়ানকে সঙ্গে নিয়ে। উল্লেখ্য, কোভিড পরিস্থিতি চলাকালীন তেমনভাবে প্রস্তুতি নিতে পারেননি বোপান্না। মূলত অস্ট্রেলিয়ান ওপেনের আগেও সেভাবে প্র্যাকটিসও করতে পারেননি বোপান্না। এর আগেও অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গেলস খেলতে নামেন বোপান্না, সুমিত সহ অন্যান্যরা। তারা সকলেই প্রথম ম্যাচেই হেরে যান। তবে ডাবলস এ আশা যুগিয়ে রেখেছিলেন বোপান্না। এবারে বোপান্নাও সেই একই পথে হাঁটলেন। রুদ্ধশ্বাস ম্যাচে লড়ে বেথানি মাটেক-জেমি মারের কাছে হার মানেন চিনা তারকা ইংইং ডুয়ান ও বোপান্না জুটি। বোপান্নার সেভাবে ছন্দে না থাকা চিন্তায় ফেলেছে ভারতীয় শিবিরকে।