Connect with us

দেশ

ন্যায়বিচারের আশায় রাজ ভবনে মহারাষ্ট্র এবং গোয়ার রাজ্যপাল ভগত সিং কোশিয়রীর সাথে দেখা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক :    রবিবার মুম্বাইয়ের রাজ ভবনে মহারাষ্ট্র এবং গোয়ার রাজ্যপাল ভগত সিং (Bhagat Singh ) কোশিয়রীর সাথে দেখা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut )। মুম্বাইকে বদনাম করার ষড়যন্ত্র করার বিষয়ে এবারে অভিনেতা অক্ষয় কুমারের ( Akshay Kumar ) উপর তোপ দাগলেন শিবসেনা।

কঙ্গনা রানাউতকে কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেন, মুম্বই কি কেবল তাদের অর্থোপার্জনের জায়গা? মুম্বাই এদের নাম যশ সব দিয়েছে। অক্ষয় কুমারের মতো বড় শিল্পীদের অন্তত মুম্বাইয়ের পক্ষে এগিয়ে আসা উচিত ছিল। কঙ্গনা রাণাওয়াত মুম্বাইকে পাকিস্তান বলে অভিহিত করেন, মুম্বাইতে বসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেন, তাই এর বিরুদ্ধে সকলকে এগিয়ে আসা উচিত। এই ক্ষেত্রে কঙ্গনাকে সমর্থন করার জন্য সঞ্জয় রাওত (Sanjay Raut ) মহারাষ্ট্র বিজেপির বিরুদ্ধেও কটাক্ষ করেন।

Advertisement
ads

যদিও এদিন কঙ্গনা রাণাওয়াত জানান, যে অন্যায় আচরণ তার সাথে করা হয়েছে সে সম্পর্কে ন্যায় বিচারের আশায় জানাতে এসেছিলেন তিনি। রাজ্যপাল তাকে নিজের মেয়ের মতো সব কথা শোনানোর জন্য এদিন তিনি নিজেকে ভাগ্যবান বলেও অবিহিত করেন।  উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াতের বান্দ্রার অফিস আংশিকভাবে ভেঙে দিয়েছিল বিএমসি ( BMC )। এনিয়ে কঙ্গনা রানাউত এবং বোন রাঙ্গোলি রাজভবনে মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়রের সাথে দেখা করেন।
অন্যদিকে মুম্বাইয়ে কঙ্গনার কার্যালয়ে বিএমসির ভাঙচুরে স্থগিতাদেশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট।

Developer