Connect with us

ভাইরাল খবর

ব্যক্তিগত ভিডিও বিতর্কে নাম জড়িয়ে বিক্ষুব্ধ দিলীপ ঘোষ, লালবাজারে তদন্তের দাবি বিজেপি নেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে এবার সরব হলেন তিনি নিজেই। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় চিঠি পাঠিয়ে দোষীদের বিরুদ্ধে তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানালেন দিলীপ।

জয়েন্ট কমিশনার (ক্রাইম)-কে উদ্দেশ করে পাঠানো চিঠিতে দিলীপ ঘোষ অভিযোগ করেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে।” তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে এবং এতে তাঁর রাজনৈতিক কেরিয়ারকেই কলঙ্কিত করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইরানে আদালতে রক্তঝরা জঙ্গি হামলা! নিহত অন্তত ৮, স্বীকারোক্তি জইশ আল-আদলের

দিলীপ ঘোষের দাবি, ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলি ভুয়ো এবং বিভ্রান্তিকর। তাঁর ঘনিষ্ঠ মহলও বলছে, “ওই ভিডিওতে থাকা ব্যক্তি দিলীপ ঘোষ নন। ইচ্ছাকৃতভাবে তাঁর নামে এই ভিডিও ছড়ানো হচ্ছে।” বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন, কারা এই নেপথ্যে রয়েছে? কারা ‘source’ হয়ে কাজ করছে?

Advertisement
ads

তিনি সাইবার বিভাগকে অনুরোধ জানিয়েছেন দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে এবং আইনি ব্যবস্থা নিতে। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি শিবির দাবি করছে, ইচ্ছাকৃতভাবে দিলীপ ঘোষের ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চলছে, যাতে তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন।

ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি। তবে দিলীপ ঘোষের এই অভিযোগের পর তদন্ত কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

Continue Reading
Advertisement