মেট্রো স্টেশনে রক্তাক্ত স্কুলপড়ুয়া, ছুরির আঘাতে প্রাণ গেল ১৭ বছরের কিশোরের
Connect with us

খুন

মেট্রো স্টেশনে রক্তাক্ত স্কুলপড়ুয়া, ছুরির আঘাতে প্রাণ গেল ১৭ বছরের কিশোরের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন (Dakshineswar Metro Station) শুক্রবার পরিণত হল রক্তাক্ত সংঘর্ষের (violent clash) মঞ্চে। স্কুলপড়ুয়াদের (school students) মধ্যকার তর্কাতর্কি (argument) ও হাতাহাতি (scuffle) গড়াল মারণ আক্রমণে (fatal attack)। বন্ধুর ছুরির (knife) ঘায়ে মৃত্যু হল ১৭ বছরের এক কিশোরের (minor)।

প্রত্যক্ষদর্শীদের (eyewitnesses) দাবি, দুপুর আড়াইটে নাগাদ কয়েকজন স্কুলপড়ুয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামে। স্টেশনের দোতলায় ওঠার পরে ফুড স্টলের কাছে দাঁড়িয়ে কথাকাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে তা রূপ নেয় তুমুল বচসা ও সংঘর্ষে (physical fight)। এক সময় এক পড়ুয়া ছুরি বের করে অপর বন্ধুর পেটে আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোর। তার বন্ধুরাই তড়িঘড়ি তাকে স্টেশনের পিছনের দিকের সিঁড়ি দিয়ে নামিয়ে প্রথমে নিয়ে যায় সাগর দত্ত হাসপাতালে (Sagar Dutta Hospital)। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় ওই স্কুলপড়ুয়ার।

Advertisement
ads

ঘটনার পর মেট্রো স্টেশনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুরি নিয়ে কীভাবে কোনও পড়ুয়া নিরাপত্তা (security) অতিক্রম করে স্টেশনে প্রবেশ করল, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। মেট্রো কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

আরপিএফ (RPF) ও স্থানীয় দক্ষিণেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত (accused) পলাতক।

এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। শহরের নিরাপত্তা ব্যবস্থার (security protocol) গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই।

Advertisement
ads
Continue Reading
Advertisement