বাংলাদেশে জিতেও শপথে জট: কেন আটকে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া?
Connect with us

বাংলাদেশ

বাংলাদেশে জিতেও শপথে জট: কেন আটকে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে সরকার গড়তে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। ২৫ বছর পর ক্ষমতায় ফিরছে দলটি। প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন তারেক রহমান। তবে জোড়া আসনে জয়ী হলেও শপথ গ্রহণ (oath taking) নিয়ে তৈরি হয়েছে সাংবিধানিক জট।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে জাতীয় সংসদের কার্যত অস্তিত্ব নেই। স্পিকার (Speaker) বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী, বিদায়ী স্পিকারকেই শপথ পড়াতে হয়। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেপ্টেম্বরে পদত্যাগের পর প্রকাশ্যে নেই।

শুক্রবার রাতে ফলাফলের গেজেট (gazette notification) প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের পর তিন দিন অপেক্ষা করতে হয়। ফলে সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠান হতে পারে। স্পিকার অনুপস্থিত থাকায় প্রধান নির্বাচন কমিশনারই শপথপাঠ করাতে পারেন বলে সূত্রের খবর।

Advertisement
ads

বেসরকারি তথ্য অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে বিএনপি জয়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দুটি আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত।

Continue Reading
Advertisement