কসবাকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায়, রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল 'অসহযোগিতার' অভিযোগ
Connect with us

রাজনীতি

কসবাকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায়, রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল ‘অসহযোগিতার’ অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা আইন কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডের তদন্তে এবার কলকাতায় এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। শহরে পৌঁছে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন দলের শীর্ষ নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা (J.P. Nadda) গঠিত চার সদস্যের এই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ সত্যপাল সিং (Satyapal Singh)। সঙ্গে রয়েছেন প্রাক্তন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব দেব (Biplab Deb), কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখী (Meenakshi Lekhi) ও রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র (Manan Kumar Mishra)।

কলকাতা পৌঁছেই সত্যপাল সিং জানান, “আমরা নির্যাতিতার সঙ্গে দেখা করতে চাই। রাজ্যের পুলিশের ভূমিকা খতিয়ে দেখব। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সমস্ত জায়গায় যাওয়ার অনুমতি দেবেন।” কিন্তু বাস্তবে রাজ্যের তরফে কোনও সহযোগিতা মিলছে না বলেই অভিযোগ তদন্তকারী দলের। তাঁদের দাবি, মুখ্যসচিব (Chief Secretary) ও ডিজিপির (DGP) সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েও অনুমতি মেলেনি। এর ফলে তাঁরা রাজ্য সরকারের উপর অগণতান্ত্রিক মানসিকতার অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ ভারতের সাথে পাকিস্তান খেলতে পারবে তো? পহেলগাঁও হামলার পর জুনিয়র হকি বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ ঘিরে অনিশ্চয়তা

তবে জানা গিয়েছে, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) তাঁদের সাক্ষাতের সময় দিয়েছেন। সেখান থেকেই দলের লালবাজার যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, কসবা ল কলেজে (Kasba Law College) যাওয়ারও কথা রয়েছে তাঁদের। তবে এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ থেকে কোনও অনুমতি না মেলায় সেই সম্ভাবনা অনিশ্চিত।

Advertisement
ads

এই পরিস্থিতিতে মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ পরিকল্পনা বাতিল করেছে বিজেপির তদন্তকারী দল। তবে কসবা গণধর্ষণ কাণ্ডে কী উঠে আসে তাঁদের রিপোর্টে, এখন সেটাই দেখার।

Continue Reading
Advertisement